advertisement

Paresh Adhikari: হাইকোর্টের নির্দেশের সূত্র ধরে পরেশ অধিকারী ও তাঁর মেয়ের বিরুদ্ধে এফআইআর সিবিআই-এর

Last Updated:

Paresh Adhikari: স্পাইস জেটের বিমানে আজই তিনি কলকাতায় আসছেন পরেশ অধিকারী!

পরেশ অধিকারী।
পরেশ অধিকারী।
#কলকাতা: হাইকোর্টের নির্দেশের সূত্র ধরে পরেশ অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। খবর পাওয়া গিয়েছে, পরেশের বিরুদ্ধে ভারতীয় আইনের ১২০বি, ৪২০ ও দুর্নীতি মোকাবিলা আইনের ৭ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এই ধারাগুলিতে রয়েছে ষড়যন্ত্র, প্রতারণা ও জনপ্রতিনিধি হয়ে ঘুষ নিয়ে বেআইনি ভাবে কোনও কাজ করার অভিযোগ।
এ দিকে খবর পাওয়া গিয়েছে, পরেশ অধিকারী কোচবিহারে আছেন এবং স্পাইস জেটের বিমানে আজই তিনি কলকাতায় আসছেন। বিমানটি কলকাতা পৌঁছবে সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ। SG3230 ফ্লাইটে তিনি কলকাতায় আসবেন। ই-মেইল মারফত মন্ত্রীর আইনজীবী আদালতকে এমনটাই জানিয়েছেন। পরেশ অধিকারীর আইনজীবীর ই -মেল-এর পরেই বিধাননগর পুলিশ কমিশনারকে বিমানবন্দরে নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়। যাতে বিমানবন্দরে পরেশ অধিকারী নামলেই বিধাননগর পুলিশ বিমানবন্দর থেকেই তাঁকে সিবিআই অফিসে পৌঁছাতে সাহায্য করে তাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
advertisement
advertisement
বিকেল ৫টা-তে বাগডোগরা থেকে ফ্লাইট ছাড়ার কথা। সন্ধ্যে ৬:৩০ র পর সেই বিমান দমদমে পৌঁছলে কোলকাতা বিমানবন্দর থেকে পরেশ অধিকারীকে নিজাম প্যালেসে পৌঁছে দেবে বিধাননগর পুলিশ। তবে পরেশ অধিকারী কোনও ভাবে আজ বিমানবন্দরে না এসে পৌঁছলে আদালত কড়া পদক্ষেপ করবে বলেও জানিয়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। "পুলিশ তাঁকে জামাই আদর করে নিজাম প্যালেসে নিয়ে যাবে, পাইলট কারের মাধ্যমে নয়।" হাল্কা মেজাজে এদিন এমনই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Paresh Adhikari: হাইকোর্টের নির্দেশের সূত্র ধরে পরেশ অধিকারী ও তাঁর মেয়ের বিরুদ্ধে এফআইআর সিবিআই-এর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement