advertisement

SSC Scam: এসএসসি কাণ্ডে এবার গ্রেফতার পার্থর ভাগ্নি- জামাই! ষড়যন্ত্রে যুক্ত, বলছে সিবিআই

Last Updated:

সিবিআই সূত্রে খবর, গতকাল প্রদীপ সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই৷ এই প্রদীপ সিং প্রসন্ন কুমার রায়ের সল্টলেকের জিডি ব্লকের গাড়ি ভাড়া দেওয়ার অফিসে কাজ করতেন৷

#অনুপ চক্রবর্তী, কলকাতা: এসএসসি দুর্নীতি কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল সিবিআই৷ ধৃেতর নাম প্রসন্ন কুমার রায়৷ ধৃত ব্যক্তি সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি জামাই হন বলে সিবিআই সূত্রে খবর৷ এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই-এর বিবৃতিতে জানানো হয়েছে৷
সিবিআই সূত্রে খবর, গতকাল প্রদীপ সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই৷ এই প্রদীপ সিং প্রসন্ন কুমার রায়ের সল্টলেকের জিডি ব্লকের গাড়ি ভাড়া দেওয়ার অফিসে কাজ করতেন৷ ওই অফিস থেকেই নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে সম্পর্কিত একাধিক তথ্য এবং নথি উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি৷
advertisement
advertisement
শুধু সল্টলেকে গাড়ি ভাড়া দেওয়ার অফিস নয়, ধৃত প্রসন্ন কুমার রায়ের দুবাইয়ে হোটেল রয়েছে৷ এ ছাড়াও নিউটাউনে একাধিক জমি এবং বাগান বাড়ি রয়েছে তাঁর৷
রাজারহাটের ধাড়সার মহম্মদপুরে দশ কাঠা জমির উপরে ওই ব্যবসায়ীর একটি তিন তলা বাগান বাড়ি রয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷ সেই বাগান বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় একাধিক বার গিয়েছেন বলেও সিবিআই সূত্রে দাবি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Scam: এসএসসি কাণ্ডে এবার গ্রেফতার পার্থর ভাগ্নি- জামাই! ষড়যন্ত্রে যুক্ত, বলছে সিবিআই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement