advertisement

Santanu Sen Controversy: ভুয়ো ডিগ্রি ব্যবহার করে ডাক্তারি করছেন তৃণমূলের চিকিৎসক নেতা? খতিয়ে দেখতে রাজ্যকে নির্দেশ রাজ্যপালের

Last Updated:

তৃণমূল নেতা শান্তনু সেন ভুয়ো মেডিক্যাল ডিগ্রি ব্যবহার করছেন বলে দাবি করে রাজ্যপালের কাছে অভিযোগ করে চিকিৎসক কুণাল সাহার সংস্থা পিপলস ফর বেটার ট্রিটমেন্ট৷

রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷
রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷
এবার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে তৎপর হলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ তৃণমূল নেতা চিকিৎসা করতে গিয়ে সত্যিই জাল মেডিক্যাল ডিগ্রি ব্যবহার করছিলেন কি না, তা খতিয়ে দেখার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিলেন রাজ্যপাল৷ রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে এই নির্দেশ দিয়েছেন তিনি৷
তৃণমূল নেতা শান্তনু সেন ভুয়ো মেডিক্যাল ডিগ্রি ব্যবহার করছেন বলে দাবি করে রাজ্যপালের কাছে অভিযোগ করে চিকিৎসক কুণাল সাহার সংস্থা পিপলস ফর বেটার ট্রিটমেন্ট৷ তার পরই রাজ্যপাল শান্তনু সেনের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খতিয়ে দেখার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন৷ ওই সংস্থার পক্ষ থেকে যে চিঠি রাজ্যপালের কাছে জমা পড়েছে, সেটিও রাজ্য সরকারকে পাঠিয়েছেন রাজ্যপাল৷
advertisement
তবে এই প্রথম নয়, এর আগেও শান্তনু সেনের বিরুদ্ধে ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগ উঠেছে৷ ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগে শান্তনু সেনের রেজিস্ট্রেশন দু বছরের জন্য বাতিল করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল৷ যদিও মেডিক্যাল কাউন্সিলের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন তৃণমূলের চিকিৎসক নেতা৷ তাঁর আবেদনে সাড়া দিয়ে অবশ্য রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট৷
advertisement
advertisement
রাজ্যপালের এই নির্দেশের পর রাজ্য স্বরাষ্ট্র দফতর কী পদক্ষেপ করে, সেটাই এখন দেখার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Santanu Sen Controversy: ভুয়ো ডিগ্রি ব্যবহার করে ডাক্তারি করছেন তৃণমূলের চিকিৎসক নেতা? খতিয়ে দেখতে রাজ্যকে নির্দেশ রাজ্যপালের
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement