advertisement

অপেক্ষায় অভিষেক, ফিরছেন না বোস! আজ দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

Last Updated:

ধরনার নেতৃত্বে রয়েছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানিয়ে দিয়েছেন, রাজ্যপাল দেখা না করা পর্যন্ত তিনি ওই ধর্নার মঞ্চেই বসে থাকবন৷

আজও অভিষেক- সি ভি আনন্দ বোস সাক্ষাতের সম্ভাবনা ক্ষীণ৷
আজও অভিষেক- সি ভি আনন্দ বোস সাক্ষাতের সম্ভাবনা ক্ষীণ৷
কলকাতা: সম্ভবত শুক্রবারও রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের৷ কারণ রাজ ভবন সূত্রে খবর, রাজ্যপাল শুক্রবারও দিল্লিেতই থাকছেন৷ শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রাজ্যপালের৷
বৃহস্পতিবার থেকেই রাজ ভবনের সামনে ধরনা শুরু করেছে তৃণমূল কংগ্রেস৷ মূলত কেন্দ্রীয় বঞ্চনা এবং দিল্লিতে রাজ্যের প্রাপ্য আদায়ে গিয়ে দিল্লি পুলিশের হাতে তৃণমূল নেতাদের হেনস্থার প্রতিবাদেই এই কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসক৷ ধরনার নেতৃত্বে রয়েছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানিয়ে দিয়েছেন, রাজ্যপাল দেখা না করা পর্যন্ত তিনি ওই ধর্নার মঞ্চেই বসে থাকবন৷ বৃহস্পতিবারও সারারাত ওই মঞ্চেই থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷
advertisement
advertisement
গত মঙ্গলবার দিল্লিতে রাজ্যের একশো দিনের প্রকল্পের শ্রমিকেদর বকেয়া এবং কেন্দ্রীয় আবাস যোজনার প্রাপ্য আদায়ের দাবিতে গিয়ে পুলিশের হাতে আটক হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের৷ এর পরেই রাজ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷
advertisement
বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজ ভবন অভিযানে গেলেও রাজ্যপালের সঙ্গে তৃণমূল নেতাদের সাক্ষাৎ হয়নি৷ কারণ উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর দিল্লিতে গিয়েছেন তিনি৷ শুক্রবারও রাজ্যপালের কলকাতা ফেরার সম্ভাবনা কম৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অপেক্ষায় অভিষেক, ফিরছেন না বোস! আজ দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement