advertisement

বহুতল হেলে বিপত্তি, যেকোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা

Last Updated:
#তিলজলা: পুরোন বহুতল ভেঙে পড়ার ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী বহুবার ৷ পুলিশ-প্রশাসনের তরফ থেকে একাধিক নিষেধাজ্ঞা জারির পরও টনক নড়েনি সাধারণ মানুষের ৷ ফের লক্ষ্মীপুজোর রাতে বহুতল হেলে গিয়ে আতঙ্ক ছড়াল তিলজলাতে ৷ যেকোনও মুহূর্তে বাড়িটি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ৷
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে তিলজলার ১২/১১ নং শিবতলা লেনে ৷ ওই লেনেরই একটি বহুতল হেলে পড়েছে বেশ কিছুটা ৷ ওই হেলে পড়া বহুতলের পাশেই রয়েছে আরও একটি বহুতল ৷ সেই বহুতলের উপরই আপাতত বিপজ্জনক অবস্থায় হেলে রয়েছে বাড়িটি ৷
advertisement
advertisement
বুধবার সন্ধ্যেতে এহেন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী ৷ দমকল, কলকাতা এবং বিপর্যয় মোকাবিলা দল ৷ যুদ্ধকালীন পরস্থিতিতে গোটা বহুতলটি খালি করা হয় ৷
বুধবার রাতেই বহুতলটির পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন  পুরসভার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা ৷ আজই রিপোর্ট জমা দেবেন ইঞ্জিনিয়াররা ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে তারা দেখেন, পাশাপাশি দু’টি বহুতলের মধ্যে পাঁচতলায় গিয়ে আর কোনও গ্যাুপ নেই ৷ এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ ৷ বহুতলের আশেপাশে যাতে স্থানীয় বাসিন্দারা না যেতে পারেন ৷ সেই কারণেই ঘিরে রাখা হয়েছে গোটা এলাকাটি ৷ বাড়িটি পুরোপুরি ঘিরে ফেলা হবে কিনা সেটি খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বহুতল হেলে বিপত্তি, যেকোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement