Buddhadeb Guha: করোনা আক্রান্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Buddhadeb Guha covid positive: সাহিত্যিক বুদ্ধদেব গুহর বয়স হয়েছে ৮৬ বছর। বেশ কিছুদিন ধরেই সর্দি কাশিতে ভুগছিলেন তিনি।
#কলকাতা: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে উত্তাল দেশ। একের পর এক করোনা আক্রান্তের খবর আসছে। এবার করোনা আক্রান্ত হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। তবে আপাতত তাঁর শরীরে খুব একটা কষ্ট নেই। একটি হোটেলে আইসোলেশনে আছেন তিনি। তবে শুধু তিনি নন আক্রান্ত হয়েছেন তাঁর বড় মেয়ে এবং গাড়ির চালক।
সাহিত্যিক বুদ্ধদেব গুহর বয়স হয়েছে ৮৬ বছর। বেশ কিছুদিন ধরেই সর্দি কাশিতে ভুগছিলেন তিনি। তাছাড়া বয়সের কারণে কিছু অসুস্থতা রয়েছে তাঁর। সামান্য নিউমোনিয়া ধরা পড়েছে। কিন্তু তাঁর স্বাদ গন্ধ সব ঠিক আছে। বাড়িতে সকলে একসঙ্গে কোভিড আক্রান্ত হওয়ায় সামান্য উদ্বিগ্ন তিনি। তবে জানা গিয়েছে, তাঁর শরীর আপাতত স্থিতিশীল। 'মাধুকারী', 'কোজাগর', 'অববাহিকা', 'বাবলি' মতো একের পর অসামান্য উপনাস্যের শ্রষ্টা তিনি। তাঁর চোখ দিয়েই বহু মানুষ জঙ্গলকে ভালোবেসেছে। লেখাকে ভালোবেসেছে। সকলের প্রিয় সাহিত্যিকের করোনা রিপোর্ট পজিটিভ আসায় স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ছে।
advertisement
কয়েক দিন আগেই বাংলার সাহিত্য জগতের নক্ষত্র কবি শঙ্খ ঘোষ প্রয়াত হয়েছেন। তিনিও কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৯০। তাঁর চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছে না আপামর বাঙালি। এবার ফের আতঙ্ক তৈরি হচ্ছে সাহিত্যিক বুদ্ধদেব গুহকে নিয়ে। তবে জানিয়েছেন, 'এত তাড়াতাড়ি সব শেষ হবে না।" তাঁর মনোবল করোনাকে হারাবেই। অসম্ভব মনের জোর এই মানুষটার। আর তাই তো তাঁর লেখনিতে জীবন্ত হয়েছে সব চরিত্র। প্রেম, ভালোবাসা ডানা মেলেছে জঙ্গলের নির্জনতায়। সাহিত্যিক বুদ্ধদেব গুহর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর ভক্তরা।
advertisement
advertisement
দেশের কোভিড পরিস্থিতি আতঙ্ক তৈরি করছে মানুষের মধ্যে। গোটা দেশ করোনার দ্বিতীয় ঢেউতে উত্তাল। অক্সিজেন সিলিন্ডার থেকে বেড সব কিছু নিয়েই হাহাকার চলছে মানুষের মধ্যে। এ অবস্থায় একের পর এক মানুষের করোনা আক্রান্তের খবর ভয় বাড়াচ্ছে বইকি ! সাহিত্যিক বুদ্ধদেব গুহর করোনা আক্রান্ত হওয়ার খবর তেমনটাই চিন্তা বাড়াচ্ছে মানুষের !
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 24, 2021 9:24 PM IST











