advertisement

Buddhadeb Bhattacharjee & Nandan Complex: মেঘলা আকাশের নীচে পড়ে রইল তাঁর প্রিয় কলকাতা, নন্দন চত্বর ও বইমেলা, এক ২৩ শ্রাবণের সকালে চিরঘুমে বুদ্ধদেব ভট্টাচার্য

Last Updated:

Buddhadeb Bhattacharjee & Nandan Complex:দেশবিদেশের সাহিত্য ছিল তাঁর সর্বক্ষণের সঙ্গী৷ ফিকশনের তুলনায় ননফিকশনই তাঁর পছন্দ ছিল বেশি৷ বাংলায় অনুবাদ করেছেন একাধিক বিশ্বসাহিত্য৷

এক ২৩ শ্রাবণের সকালে চলে গেলেন বু্দ্ধদেব ভট্টাচার্য
এক ২৩ শ্রাবণের সকালে চলে গেলেন বু্দ্ধদেব ভট্টাচার্য
কলকাতা: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাহিত্যচর্চা এবং সাহিত্যপ্রেম সর্বজনবিদিত৷ দেশবিদেশের সাহিত্য ছিল তাঁর সর্বক্ষণের সঙ্গী৷ ফিকশনের তুলনায় ননফিকশনই তাঁর পছন্দ ছিল বেশি৷ বাংলায় অনুবাদ করেছেন একাধিক বিশ্বসাহিত্য৷ কলকাতা বইমেলা ছিল পছন্দের গন্তব্য৷ ব্যস্ততা থেকে সময় বার করে বইমেলায় যেতে ভুলতেন না৷ অনুভব করতেন নতুন বইয়ের ঘ্রাণ৷
কলকাতা বইমেলার সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য সম্পৃক্ত৷ জীবনের শেষ দিন পর্যন্ত চেয়েছিলেন কলকাতা ময়দানই থাকুক বইমেলার ঠিকানা৷ তাঁর আরও অভিলাষের মতো এই ইচ্ছেও ছিল অধরা৷ বইপ্রেমীরা ভুলতে পারবেন না ১৯৯৭-এর বইমেলার কথা৷ সে বছর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছিল বইমেলা৷ বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছিলেন বই বিক্রেতা এবং প্রকাশকরা৷
advertisement
advertisement
অগ্নিকাণ্ডের তিন দিন পর আবার শুরু হয়েছিল বইমেলা৷ বইপার্বণের এই ফিনিক্স উত্থানের নেপথ্যে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য৷ তিনি তখন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী৷ এই ঘটনা নিয়ে নন ফিকশন ‘খান্ডবদাহন’ লিখেছিলেন সাহিত্যিক নারায়ণ সান্যাল৷ তৎকালীন বামফ্রন্ট সরকার-সহ বিরোধী রাজনৈতিক দলদেরও তীব্র সমালোচনা করেছিলেন। তবুও একজনের প্রতি শ্রদ্ধা দেখিয়েছিলেন ‘কাঁটায় কাঁটায়’ সিরিজের স্রষ্টা। সেই একজন হলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বইপ্রেমী বুদ্ধ তখন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী৷ কীভাবে তিনি গ্রন্থব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছিলেন, সে কথা তুলে ধরেছেন নারায়ণ স্যান্যাল৷ তিনি ‘খাণ্ডবদাহন’ উৎসর্গ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকেই৷
advertisement
প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে আছে নন্দন প্রেক্ষাগৃহর সঙ্গেও৷ বাংলা সংস্কৃতির অন্যতম এই পীঠস্থান কার্যত ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের মানসসন্তান৷ ১৯৭৮-এ বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরই তৎকালীন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিছু প্রস্তাব গ্রহণ করেন। তার একটি ছিল কলকাতার প্রাণকেন্দ্রে একটি শিল্প-নাটক-থিয়েটার কমপ্লেক্স তৈরি৷ সত্যজিৎ রায়কে চেয়ারম্যান করে গঠিত হয় একটি কমিটি। ১৯৭৯ থেকে শুরু হয় কমপ্লেক্সের কাজ। সত্যজিৎ রায়ের নামকরণ করা নন্দন চত্বর আজ বিশ্বনন্দিত৷ এক সময় এই প্রেক্ষাগৃহে নিয়মিত দেখা গিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকায় নয়৷ বরং আদ্যন্ত সিনেপ্রেমী এবং নাট্যমোদী হিসেবে৷
advertisement
বর্ষার মেঘলা আকাশের নীচে পড়ে রইল তাঁর প্রিয় কলকাতা৷ বইমেলার গন্ধ৷ নন্দন প্রেক্ষাগৃহের আলোছায়া৷ সব কিছু ফেলে এক ২৩ শ্রাবণের সকালে চলে গেলেন বু্দ্ধদেব ভট্টাচার্য৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Buddhadeb Bhattacharjee & Nandan Complex: মেঘলা আকাশের নীচে পড়ে রইল তাঁর প্রিয় কলকাতা, নন্দন চত্বর ও বইমেলা, এক ২৩ শ্রাবণের সকালে চিরঘুমে বুদ্ধদেব ভট্টাচার্য
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement