advertisement

'বিজেপির ইশারায় কাজ করছে...' এবার সরাসরি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুললেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ

Last Updated:

ভারতের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তৃণমূলের তোপ, সায়নী ঘোষের অভিযোগ বিজেপির ইশারায় কমিশন কাজ করছে, পুলিশ অবজ়ার্ভার জয়ন্ত কান্ত নিয়েও প্রশ্ন.

কমিশনের দিকে আঙুল তুললেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ
কমিশনের দিকে আঙুল তুললেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ
কলকাতা: কমিশনের কার্যকলাপে ফের বিস্ফোরক তৃণমূল। এবার বিস্ফোরক তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। এদিন তিনি বলেন, “আমি আবারও বলছি যে ভারতের নির্বাচন কমিশন বিজেপির ইশারায় কাজ করছে। তৃণমূল কংগ্রেস প্রতিনিধিদল পাঠিয়ে, রাস্তায় নেমে লড়াই করে, সুপ্রিম কোর্টে গিয়ে জনগণের অধিকারের জন্য লড়ছে। ভারতের নির্বাচন কমিশন কী করতে চলেছে, তা আমরা জানি না, এবং আমরা তা নিয়ে মাথা ঘামাইও না, কারণ রায় বাংলার মানুষের হাতে। আপনার কাছে যতই ক্ষমতা, অর্থ বা সম্পদ থাকুক না কেন, আমার মনে হয় বাংলায় জয় পাওয়া বিজেপির জন্য এখনও এক সুদূর স্বপ্ন।” 
advertisement
advertisement
advertisement
তৃণমূলের অভিযোগ, ‘মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বাংলায় বেছে বেছে লোক পাঠাচ্ছে  শাহের পরামর্শে, এটাই তার প্রমাণ’। সায়নী ঘোষ বলেন, ‘এতদিন ইডি, সিবিআই, আইটি, এনআইএ করে সুবিধা করতে না পেরে এখন কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি।’
বিধানসভা ভোটের আগে রাজ্যে পুলিশ অবজ়ার্ভার নিয়োগ নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি আইপিএস আধিকারিক জয়ন্ত কান্তকে এ রাজ্যে নির্বাচনের জন্য পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে ভারতের নির্বাচন কমিশন। তবে ওই নিয়োগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূলতৃণমূলের অভিযোগে বলা হয়েছে যে, একজন পুলিশ পর্যবেক্ষকের কাজ হল অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং রাজনৈতিক দলগুলির জন্য সমান পরিসর তৈরি করা। নির্বাচন কমিশনের নিজস্ব ‘অবজ়ার্ভার হ্যান্ডবুক’ অনুযায়ী, পর্যবেক্ষকদের আচরণে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা বাধ্যতামূলক। এমতাবস্থায় যাঁর স্ত্রী সরাসরি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সেই অফিসারের পক্ষে নিরপেক্ষ ভাবে কাজ করা সম্ভব নয় বলে মনে করছে জোড়াফুল শিবির।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'বিজেপির ইশারায় কাজ করছে...' এবার সরাসরি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুললেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ
Next Article
advertisement
Left ISF Alliance: 'এখানে বিজেপি, তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই!' আরাবুলকে নিয়ে নওশাদদের কী বললেন ক্ষুব্ধ সেলিম?
'এখানে বিজেপি, তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই!' আরাবুলকে নিয়ে নওশাদদের কী বললেন ক্ষুব্ধ সেলিম?
  • আরাবুল ইসলামকে আইএসএফ প্রার্থী করায় ক্ষুব্ধ সিপিএম৷

  • আইএসএফকে কড়া বার্তা সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের৷

  • ভেস্তে যাবে বাম-আইএসএফ জোট?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement