advertisement

School Teachers Salary: এপ্রিল মাসের বেতন পাবেন চাকরিহারা শিক্ষকরা? আড়াই ঘণ্টা বৈঠকের পর জবাব দিলেন ব্রাত্য

Last Updated:

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পড়ুয়াদের কথা ভেবেই যোগ্য চাকরিহারা শিক্ষকদের স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷

চাকরিহারা শিক্ষকদের টানাপোড়েন কাটল না৷
চাকরিহারা শিক্ষকদের টানাপোড়েন কাটল না৷
কলকাতা: চাকরিহারা শিক্ষকদের সব দাবির সঙ্গে সহমত পোষণ করলেও তাঁরা বেতন পাবেন কি না,  সেই নিশ্চয়তা দিতে পারলেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে ওই শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে, তাই এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করা সম্ভব নয়৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই নির্দেশের ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার এবং এসএসসি৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে, সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে৷
যে শিক্ষকরা চাকরি হারিয়েছেন, তাঁরা মার্চ মাসের বেতন পেয়েছেন৷ কিন্তু এপ্রিল মাস থেকে তাঁরা আর বেতন তাঁরা পাবেন কি না, সুপ্রিম কোর্টের নির্দেশের পর তা নিয়েই বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে৷ এ দিন আমাদের স্যালারি পোর্টাল খুলে দেওয়া হয়েছে৷ বেতন দেওয়া হবে কি না, তা নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে৷
advertisement
advertisement
শিক্ষকদের বেতন নিয়ে প্রশ্ন করা হলে ব্রাত্য বসু বলেন, ‘এ বিষয়ে এখন আমি কিছু বললে তা সুপ্রিন কোর্টের নির্দেশের অবমাননা হতে পারে৷ রাজ্য সরকার, এসএসসি নির্দেশের ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে৷ ১৭ তারিখ তার শুনানি আছে৷ সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় আমাদের দেখি৷ আমরা সর্বাত্মক ভাবে রিভিউ পিটিশনও করছি৷ শিক্ষকরাও তাই করছেন৷ রিভিউ পিটিশনের ফল নিয়েও আমরা আশাবাদী৷’
advertisement
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পড়ুয়াদের কথা ভেবেই যোগ্য চাকরিহারা শিক্ষকদের স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷ যদিও চাকরিহারা শিক্ষকদের এক প্রতিনিধি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপাতত তাঁরা স্কুলে যেতে পারবেন না৷
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘ওদের দাবির সঙ্গে আমাদের মৌলিক কোনও বিরোধ নেই৷ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ থাকায় আইনি পরামর্শ ছাড়া আমরা কোনও কাজই করতে পারব না৷ ওদের দাবি সবই ন্যায়সঙ্গত৷ সিবিআই-এর দেওয়া তথ্যের ভিত্তিতে আমাদের কাছে যোগ্য অযোগ্যের তালিকা আছে৷ ওয়েবসাইটে সেই তালিকা তুলে দিতেও আমাদের কোনও সমস্যা নেই৷ এক দেড় সপ্তাহের মধ্যেই আমরা এর নিষ্পত্তি করতে পারব৷ আইনি পরামর্শ নিয়ে ২২ লক্ষ ওএমআর-এর মিরর ইমেজ প্রকাশেও আমাদের আপত্তি নেই৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
School Teachers Salary: এপ্রিল মাসের বেতন পাবেন চাকরিহারা শিক্ষকরা? আড়াই ঘণ্টা বৈঠকের পর জবাব দিলেন ব্রাত্য
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement