advertisement

ফর্ম পূরণ করে নোট বদল করছেন, খুব সাবধান!

Last Updated:

কালো টাকার বিরুদ্ধে মোদির সার্জিক্যাল স্ট্রাইক ও রিজার্ভ ব্যাঙ্কের নোট বদলের নিয়মবিধি ৷

#কলকাতা: কালো টাকার বিরুদ্ধে মোদির সার্জিক্যাল স্ট্রাইক ও রিজার্ভ ব্যাঙ্কের নোট বদলের নিয়মবিধি ৷ দু’য়ের ফাঁসে পড়ে নাভিশ্বাস মধ্যবিত্তের ৷ একদিন ব্যাঙ্ক বন্ধ রাখার পর বৃহস্পতিবার শুরু হয়েছে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে অচল নোট বদল ৷
অ্যাকাউন্ট ছাড়া নোট বদলের জন্য পূরণ করতে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া একটি ফর্ম ৷ এবার সেই ফর্ম নিয়েও শুরু কালোবাজারি ৷ ফর্ম ফিলাপের আগে ভালো করে দেখে নিন আপনার ফর্মটি জাল নয় তো ৷
ব্যাঙ্ক-পোস্ট অফিসের খোলার আগেই গেটের সামনে এক মাইল লম্বা লাইন ৷ কাজ শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই ফর্ম ফুরিয়ে গিয়েছে বহু জায়গায় ৷ এরই ফায়দা তুলে ব্যাঙ্ক ও পোস্ট অফিসের শাখার বাইরে শুরু হয়েছে অবৈধভাবে নোট বদলের জন্য ফর্ম বিক্রি ৷
advertisement
advertisement
15046351_1243836952350834_2019829881_n
বহু জায়গায় দেখা গেল, হোয়াটস অ্যাপ, ফেসবুকে ঘুরে বেড়ানো ফর্মের প্রিন্ট আউট নিয়ে লাইনে অপেক্ষারত মানুষের কাছে বিক্রি করছেন কিছু যুবক ৷ কেউ কেউ আবার চাহিদা বুঝে ব্যাঙ্কের ভিতর থেকে হাতবদল-এ তুলে আনা ফর্মের জেরক্স এক টাকা, দুটাকায় বিক্রি করছেন ৷ জেলা ছাড়াও খাস কলকাতাতেও এমন অবৈধ লেনদেনের খবর মিলেছে ৷
advertisement
আরও পড়ুন
বিশৃঙ্খলা রুখতে ডাকঘর নিজেদের ওয়েবসাইটে ফর্মের একটি প্রতিলিপি আপলোড করে দিয়েছে ৷ গ্রাহকদের কাছে তাদের আবেদন এই ফর্ম ডাউনলোড করে পোস্ট অফিসে গিয়ে টাকা জমা দিলেই চলবে ৷ কিন্তু সাধারণ মানুষের সুবিধার বদলে এতে জালিয়াতদেরই পোয়া বারো ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফর্ম পূরণ করে নোট বদল করছেন, খুব সাবধান!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement