advertisement

শহরে ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আজ পথে নামছে বিজেপির যুব মোর্চা

Last Updated:

আজ কলকাতা পুরসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে যুব মোর্চার পক্ষ থেকে। তাদের অভিযোগ, ‘‘হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হয়েছে অনেকের। অথচ চোখ বন্ধ করে হাত গুটিয়ে বসে আছে পুরসভা। তাদের যেন কোনও অস্তিত্বই নেই।’’

কলকাতা: ‘‘কলকাতার ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। কার্যত ঘরে ঘরে জ্বর। সংশ্লিষ্ট প্রশাসনের কোনও হেলদোল নেই।’’ পুরসভার ভূমিকায় প্রায় প্রতিদিনই এই ভাষাতেই তীব্র ক্ষোভ প্রকাশ করছে বিরোধীরা। আর এবার কলকাতার ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আজ পথে নামছে বিজেপির যুব মোর্চা। আজ কলকাতা পুরসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে যুব মোর্চার পক্ষ থেকে। তাদের অভিযোগ, ‘‘হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হয়েছে অনেকের। অথচ চোখ বন্ধ করে হাত গুটিয়ে বসে আছে পুরসভা। তাদের যেন কোনও অস্তিত্বই নেই।’’
আজ, বৃহস্পতিবার বিজেপির রাজ্য দফতর থেকে কলকাতা পুরসভার উদ্দেশ্যে এই অভিযান শুরু হবে বেলা ১টা নাগাদ। রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ, বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ অন্যান্য নেতৃত্ব অভিযানের নেতৃত্ব দেবেন। গেরুয়া শিবিরের অভিযোগ, ‘‘যেভাবে রাজ্যজুড়ে ডেঙ্গি ভয়াল রূপ নিয়েছে, তারপরেও নীরব ভূমিকা পালন করছে রাজ্য সরকার তথা কলকাতা পুরসভা প্রশাসন। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও অন্যান্য বছরের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে।তবুও পরিস্থিতি মোকাবিলা করার ক্ষেত্রে কোনও হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের।’’
advertisement
advertisement
তবে শুধু কলকাতা পুরসভা অভিযানই নয়, রাজ্য জুড়ে যেভাবে ডেঙ্গি উদ্বেগ বাড়াচ্ছে তাতে রাজ্যজুড়েই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির বলে খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শহরে ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আজ পথে নামছে বিজেপির যুব মোর্চা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement