advertisement

আচমকা লালবাজারে হাজির বিজেপি, আটক বেশ কয়েকজন নেতা-কর্মী

Last Updated:

আচমকা লালবাজারে হাজির বিজেপি, আটক বেশ কয়েকজন নেতা-কর্মী

#কলকাতা: সময়ের আগেই অতর্কিতে লালবাজারে বিজেপি ৷ ভেতরে ঢোকার চেষ্টা করায় আটক বেশ কয়েকজন কর্মী-সমর্থক ৷
শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে লালবাজার আসার পরিকল্পনা থাকলেও আচমকাই বাসে করে লালবাজারে হাজির বেশ বিজেপির কয়েকজন নেতা কর্মী ও সমর্থক ৷ ওই রাস্তায় যানচলাচলের সুযোগ নিয়েই লালবাজারে এমন সার্জিক্যাল স্ট্রাইক ৷
৩টি বাসে চেপে পৌঁছে যান বিজেপি কর্মীরা ৷ জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করলে ওই বিজেপি নেতা-কর্মীদের আটক করে পুলিশ ৷
advertisement
advertisement
অন্যদিকে, ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে নির্দিষ্ট পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে গেরুয়াবাহিনীর মিছিল ৷ হাওড়া থেকে ধর্মতলার দিকে রাস্তা বন্ধ ৷ হাওড়া সেতুতে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ মিছিলের কারণে ক্যানিং স্ট্রিটের ফ্লাইওভার বন্ধ করে দিল পুলিশ ৷ স্ট্র্যান্ড রোড ও এমজি রোডে ঘোরানো হচ্ছে গাড়ি ৷
কলেজ স্কোয়ার থেকে বেরনো মিছিলের নেতৃত্বে রয়েছেন কৈলাস-বিজয় ৷ ধর্মতলা থেকে মিছিলের নেতৃত্বে রয়েছেন রূপা-রাহুল ৷ আরেকটি মিছিলের নেতৃত্বে রয়েছেন দিলীপ-লকেট ৷
advertisement
গেরুয়াশিবিরের কর্মসূচি ঘিরে নজিরবিহীন ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। সাংবাদিকদের চিহ্নিত করতে বিশেষ জ্যাকেটের বন্দোবস্ত করা হয়েছে।
বামেদের নবান্ন অভিযানের রেশ কাটতে না কাটতেই লালবাজার অভিযান বিজেপির। রাজ্যের আইন-শৃঙ্খলা, পুরভোটে সন্ত্রাস-সহ একাধিক অভিযোগে এবার ঝাঁপাতে চলেছে গেরুয়াশিবির। মূলত, শহরের তিনটি কেন্দ্র থেকে মিছিল করে লালবাজার অভিমুখে রওনা দিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আচমকা লালবাজারে হাজির বিজেপি, আটক বেশ কয়েকজন নেতা-কর্মী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement