advertisement

বিজেপি’র বাংলা দখলের লক্ষ্যপূরণ হবে না : মমতা

Last Updated:
#কলকাতা: শুধু ধর্মীয় মেরুকরণ নয়, বিভিন্ন তদন্তকারী সংস্থাকেও নিয়ে চাপ দেওয়া হচ্ছে। এই অভিযোগ করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, বিজেপির এই কৌশল কাজে আসবে না। একুশের ভোটে ক্ষমতায় ফিরবে তৃণমূলই।
উনিশ থেকেই একুশের লড়াই বিজেপিকে চ্যালেঞ্জ মমতার ৷  ‘‘১৮ টি আসন পেয়ে মনে করছে জিতে গিয়েছে, ওতে কিছু হয় না - আমরাও ২৬টি আসন পেয়েছিলাম ৷’’টার্গেট বাংলায় বিজেপির লক্ষ্যপূরণ হবে না। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি মানেই বিপদ। কেন এই দাবি? তাও ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন,‘‘ডাকাতের দল নেমে পড়েছে - থ্রেট করে ভয় দেখিয়ে দলে টানার চেষ্টা হচ্ছে ৷’’
advertisement
চাঁছাছোলা আক্রমণ। একের পর এক অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, প্রভাব খাটিয়ে দলে টানতে বিভিন্ন কৌশল নিচ্ছে বিজেপি। মমতা অভিযোগ করেন,‘‘কাউকে দু -কোটি দেবে বলছে ৷ পেট্রোল পাম্প দেবে বলছে ৷ এখনও লোভ যায়নি এত পেয়েও ৷’’লোকসভা ভোটের আগেও সাংবিধানিক কাঠামো নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূলনেত্রী। ভোটের পর চাপানউতোর আরও বেড়েছে। উত্তরপ্রদেশের সোনভদ্রে তৃণমূল প্রতিনিধিদলকে বাধা দেওয়ার ঘটনা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র ধর্মীয় মেরুকরণের কৌশল নিয়েছে বিজেপি। রাজ্য সরকারের নীতি তুলে ধরে পালটা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে কারচুপি, আর্থিক নীতি থেকে জনবিরোধী প্রকল্প - একগুচ্ছ অভিযোগের পাশাপাশি অসহিষ্ণুতার প্রসঙ্গও টেনে আনেন তৃণমূলনেত্রী। তিনি আরও বলেন, ‘‘বিজেপির হাতে দেশ সুরক্ষিত নয়।’’২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বারবার সেই আশঙ্কা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দ্বিতীয় মোদি সরকার নিয়েও ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপি’র বাংলা দখলের লক্ষ্যপূরণ হবে না : মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement