advertisement

'বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে DA সরকারি কর্মীদের', বড় ঘোষণা সুকান্ত মজুমদারের

Last Updated:

Sukanta Majumder assures central scale DA: রাজ্যের ভাঁড়ার শূন্য। তবু খেলা মেলাতেই খরচ করা হচ্ছে কোটি কোটি টাকা। বলছে বিজেপি। বিজেপি সরকার ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে।

#কলকাতা: মহার্ঘভাতা বা ডিএ মামলায় বৃহস্পতিবারই রাজ্যের পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। সেই প্রসঙ্গেই সরকারকে নিশানা অব্যাহত বিজেপির। রাজ্যকে বিঁধে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, 'বিজেপি সরকার ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের ভাঁড়ার শূন্য৷ ভিখারি হয়ে গিয়েছে এই সরকার ৷ ডিএ-র টাকা মেলা খেলাতে চলে গিয়েছে। এখন আমার আপনার ট্যাক্সের টাকায় বড় বড় উকিল ভাড়া করে হয়তো সুপ্রিম কোর্টে যাবে এই রায়ের বিরুদ্ধে।'
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরও বলেন,' সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি মানে শুধুমাত্র সরকারি কর্মীরাই উপকৃত হন তা নয়, সেই টাকা বাজার অর্থনীতিতে প্রবেশ করে চাঙ্গা করে অন্যান্য ক্ষেত্রকেও। রাজ্য সরকার খেলা-মেলা অনুদানে কোটি কোটি টাকা খরচ করছে তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা চাই, রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান ও অন্যান্য বিষয়ের দিকেও নজর দিক সরকার'।
advertisement
আরও পড়ুনঃ গরু পাচারের লাভের অঙ্ক কত! নগদ টাকা সরল কোথায়! হতবাক দুঁদে গোয়েন্দারা
সুকান্ত মজুমদারের ঘোষণা, 'রাজ্যের সঙ্গে DA-তে কেন্দ্রের ফারাক ৩০%-এরও বেশি হয়ে গিয়েছে। আমরা ক্ষমতায় এলেই কেন্দ্রীয় হারে এ রাজ্যের সরকারি কর্মীদের ডিএ দেব।' দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ দেওয়া নিয়ে একটা টালাবাহানা চলছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে ডিভিশন বেঞ্চ গত ২০ মে শেষ রায় দিয়েছিল তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্য সরকারকে। কিন্তু রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের মামলার রায় পুনর্বিবেচনা আবেদন করে নতুন করে আবার ডিভিশন বেঞ্চে যায়। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ কবে পাওয়া যাবে, নতুন করে সেই ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
advertisement
advertisement
হাইকোর্ট রাজ্য সরকারের আবেদন মেনে আগের রায় পুনর্বিবেচনা করে কিনা, সেদিকে অবশ্যই নজর ছিল। কিন্তু শেষমেশ রাজ্যের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। তবে এই রায়কে চ্যালেঞ্জ করে সরকার শীর্ষ আদালতে যায় কিনা তার উত্তর দেবে সময়ই।
VENKATESWAR  LAHIRI  
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে DA সরকারি কর্মীদের', বড় ঘোষণা সুকান্ত মজুমদারের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement