advertisement

'আমি আমার বক্তব্যে অনড়,' গুলি মন্তব্যে বাবুলকে পাল্টা দিলীপের

Last Updated:

দিলীপের এই মন্তব্যের পরেই তীব্র সমালোচনা ওঠে বিভিন্ন মহলে৷ সেই প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, 'দিলীপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন৷ ওঁর মন্তব্যকে দল সমর্থন করে না৷ কোথাও কাউকে গুলি করে মারা হয়নি৷'

#কলকাতা: কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র সমালোচনার পরেও নিজের মন্তব্যে অনড় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ স্পষ্ট জানালেন, 'যে যেমন বলছে বলুক৷ আমাদের সরকারই করেছে৷ সুযোগ পেলে আমরাও করব৷' দলেরই অন্দরে বাবুল ও দিলীপের পরস্পর বিরোধিতা প্রকাশ্যে আসতেই সামাল দিতে বাবুলের সাফাই, 'দিলীপদা যা বলেছেন, সেটা সত্যি নয়৷ দলে মতানৈক্য হতেই পারে৷'
advertisement
advertisement
ঠিক কী বলেন দিলীপ? রানাঘাটে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি রাজ্যসভাপতি বলেন, 'নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে ৫০০-৬০০ কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে। অসম, কর্নাটক, উত্তরপ্রদেশে শয়তানদের গুলি করা হয়েছে। কুকুরে মতো মেরেছি উত্তরপ্রদেশে৷ তাদের জেলে ভরা হয়েছে। এই রাজ্যে কাউকে গ্রেফতার পর্যন্ত করা হয়নি। এখানে আসবে, থাকবে, খাবে আবার সরকারি সম্পত্তির ক্ষতি করবে! আমরা এলে লাঠি মারব, গুলি করব, জেলে পাঠাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও মুরোদ নেই।'
advertisement
দিলীপের এই মন্তব্যের পরেই তীব্র সমালোচনা ওঠে বিভিন্ন মহলে৷ সেই প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, 'দিলীপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন৷ ওঁর মন্তব্যকে দল সমর্থন করে না৷ কোথাও কাউকে গুলি করে মারা হয়নি৷'
পাল্টা দিলীপ ঘোষ বলেন, 'যে যেমন বলছে বলুক৷ আমাদের সরকারই করেছে৷ সুযোগ পেলে আমরাও করব৷'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আমি আমার বক্তব্যে অনড়,' গুলি মন্তব্যে বাবুলকে পাল্টা দিলীপের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement