advertisement

ক্ষমতায় এলে কি সত্যিই ঘরে ঘরে স্কুটি! সৌমিত্রের প্রতিশ্রুতি নিয়ে কী বলল বিজেপি?

Last Updated:
#কলকাতা: গত ২৭ জানুয়ারি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সভায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেছিলেন, রাজ্যে ক্ষমতায় এলে বিজেপি ঘরে ঘরে স্কুটি দেবে৷ ঠিক যেভাবে অসমে পড়ুয়াদের সাইকেল দিচ্ছে বিজেপি সরকার৷ কিন্তু সৌমিত্রের এই দাবি যে নিতান্তই তাঁর ব্যক্তিগত মত, তা স্পষ্ট করে দিল বিজেপি৷ এমন কোনও প্রতিশ্রুতি বিজেপি-র তরফে যে দেওয়া হচ্ছে না, তা জানিয়ে দিলেন দলের মুখপাত্র এবং রাজ্যের অন্যতম নেতা শমীক ভট্টাচার্য৷
খণ্ডঘোষের সভা থেকে সৌমিত্র বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ুয়াদের সাইকেল দিচ্ছে৷ আমরা ক্ষমতায় এলে সাইকেল নয়, ঘরে ঘরে স্কুটি দেওয়া হবে৷ যেমন অসমে রাজ্য সরকার দিয়েছে৷'
সোমিত্রের এই দাবি ঘিরে রীতিমতো অস্বস্তিতে পড়ে বিজেপি শিবির৷ কোনওরকম আলোচনা না করেই এমন প্রতিশ্রুতি দেওয়ায় সৌমিত্রের উপরে যথেষ্ট ক্ষুব্ধ হয় দল৷ সৌমিত্রের এই দাবি যে নিতান্তই ব্যক্তিগত মত, তা স্পষ্ট করে দেয় রাজ্য বিজেপি৷ রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'দল এমন কোনও সিদ্ধান্ত নিয়েছে বলে আমার জানা নেই৷ এই ধরনের দাবিকে দল সমর্থনও করে না৷ বিজেপি-র নির্বাচনী প্রতিশ্রুতি কী হবে, দলের ইস্তেহারেই তা বলা থাকবে৷'
advertisement
advertisement
শুধু স্কুটি নিয়ে প্রতিশ্রুতিই নয়, ওই একই সভা থেকে টালিগঞ্জের অভিনেত্রীদের একাংশকে যৌনকর্মী বলে কটাক্ষ করেছিলেন সৌমিত্র৷ যা নিয়ে বিভিন্ন মহল থেকেই বিজেপি সাংসদের সমালোচনা শুরু হয়৷ এই ইস্যুতেও সৌমিত্রের পাশে দাঁড়ায়নি দল৷ সৌমিত্রের এই মন্তব্যের জন্য দলের তরফে ক্ষমা চেয়ে নেন শমীক ভট্টাচার্য৷ দলের সাংসদের মন্তব্যের সমালোচনা করেই তিনি বলেন, 'দল এই ধরনের মন্তব্যকে অনুমোদন করে না৷ যাঁদের উদ্দেশে এই মন্তব্য করা হয়েছে তাঁদের এবং তাঁদের পরিবারের কাছে আমি দলের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি৷' ফলে একের পর এক বিতর্কের মুখে দলের মধ্যেই প্রবল চাপে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ক্ষমতায় এলে কি সত্যিই ঘরে ঘরে স্কুটি! সৌমিত্রের প্রতিশ্রুতি নিয়ে কী বলল বিজেপি?
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement