advertisement

ভোটমুখী বাংলায় রবিবার থেকে শুরু বিজেপির 'পরিবর্তন যাত্রা', থাকবেন রাজ্য নেতারা, কোথায় কারা?

Last Updated:

রবিবার বিজেপির পরিবর্তন যাত্রা শুরু, ৯ নেতা ৯ জায়গা থেকে সূচনা, ১০ মার্চ কলকাতায় শেষ. কেন্দ্রীয় ও রাজ্য নেতারা থাকবেন.

ভোটমুখী বাংলায় রবিবার থেকে শুরু বিজেপির 'পরিবর্তন যাত্রা'
ভোটমুখী বাংলায় রবিবার থেকে শুরু বিজেপির 'পরিবর্তন যাত্রা'
কলকাতা: রবিবার থেকে শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা। রবি এবং সোমবার মোট ন-টি জায়গা থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন নয় শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব। সঙ্গে থাকবেন রাজ্য নেতারা। আগামী ১০ মার্চ কলকাতা এসে তাঁদের যাত্রা শেষ করবে।
আজ চার জায়গা থেকে সূচনা হবে পরিবর্তন যাত্রার। শুরুতেই শিলিগুড়ি বিভাগের জন্য কোচবিহার রাসমেলার মাঠে পরিবর্তন যাত্রার সূচনা জনসভায় উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতীন নবীন। সঙ্গে থাকবেন রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এবং নিশীথ প্রামাণিক। নবদ্বীপ বিভাগের জন্য কৃষ্ণনগর থেকে পরিবর্তন যাত্রার সূচনায় আজ উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা। সঙ্গে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাহুল সিন্হা। ঝাড়গ্রাম বিভাগের জন্য গরবেতায় আজ পরিবর্তন যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
advertisement
উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। অন্যদিকে পুরুলিয়া বিভাগের অন্তর্গত কুলটিতে পরিবর্তন যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং স্মৃতি ইরানি। সঙ্গে উপস্থিত থাকবেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
advertisement
সভায় থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সঙ্গে থাকছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দু-টি ধাপে হবে আজকের এই কর্মসূচি। প্রথমে গড়বেতার সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেবেন ধর্মেন্দ্র প্রধান ও শুভেন্দু অধিকারী। এরপর গড়বেতার স্কুল ময়দানে সভায় যোগ দেবেন তারা। ইতিমধ্যেই গোটা এলাকাকে গেরুয়া পতাকায় মুড়ে ফেলা হয়েছে। সভাস্থলে কর্মী সমর্থকদের বসার জন্য দেওয়া হয়েছে চেয়ার। গোটা সভাস্থলকে কার্যত সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোটমুখী বাংলায় রবিবার থেকে শুরু বিজেপির 'পরিবর্তন যাত্রা', থাকবেন রাজ্য নেতারা, কোথায় কারা?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement