advertisement

প্রথম দফার বিজেপি প্রার্থিতালিকায় নেই দিলীপ ঘরণীর নাম... এখনও আশা ছাড়ছেন না রিঙ্কু মজুমদার

Last Updated:

বিজেপি-র যাঁরা বর্তমান বিধায়ক, তাঁদের অধিকাংশকেই ফের টিকিট দিয়েছে দল৷ জয়ী বিধায়কদের কেন্দ্রও বদল করা হয়নি

নাম নেই রিঙ্কুর
নাম নেই রিঙ্কুর
advertisement
কলকাতা: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরের দিনই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বিজেপি৷ তালিকা প্রকাশ হতেই সামনে আসছে একের পর এক চমক। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী করা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ এর পাশাপাশি খড়্গপুর সদর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে৷ তবে প্রথম দফায় নেই দিলীপ ঘরণী রিঙ্কু ঘোষের নাম। নয়াদিল্লি থেকে আজ রাজ্যের ১৪৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি৷ বরানগর থেকে প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে৷ ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ছেলে পবন সিং৷ হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে রুদ্রনীল ঘোষকে৷
advertisement
২০২৬ এর বিধানসভা ভোটের দিন ঘোষণা না হতেই পারদ তুঙ্গে রাজ্য রাজনীতিতে। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার প্রার্থী হতে চেয়ে ইতিমধ্যেই বায়োডাটা জমা দিয়েছিলেন। আর তাই নিয়েই তোলপাড় পড়েছে বিজেপির ভিতরে ও বাইরে। জানা গিয়েছে, বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হতে চান দিলীপ-পত্নী বীজপুর বা রাজারহাট-নিউটাউন বা মেদিনীপুরে প্রার্থী হতে চেয়ে আবেদন জানিয়ে ড্রপবক্সে বায়োডাটা দিয়েছেন রিঙ্কু। তাঁর কথায়, “আমি মিসেস ঘোষ হয়েছি মাত্র কয়েক মাস আগে। কিন্তু দীর্ঘ সময় ধরে দলের হয়ে কাজ করছি। আমার একটা রাজনৈতিক সত্ত্বা আছে। লড়াই করতে চাই এবং জিততেও চাই।” স্ত্রীর এই পদক্ষেপ নিয়ে এদিন মুখ খুলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও। দিলীপবাবু স্পষ্ট জানান, রিঙ্কু মজুমদার দলে তাঁর থেকেও পুরনো কর্মী।
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক, কাকে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল বিজেপি-
শিলিগুড়ি-শংকর ঘোষ
হবিবপুর- জুয়েল মুর্মু
মুর্শিদাবাদ- গৌরীশংকর ঘোষ
রানাঘাট উত্তর- অসীম বিশ্বাস
চাকদহ- বঙ্কিমচন্দ্র ঘোষ
হরিণঘাটা- অসীম সরকার
বরানগর- সজল ঘোষ
ডায়মন্ড হারবার- দীপক কুমার হালদার
হাওড়া উত্তর- উমেশ রায়
advertisement
পুড়শুড়া- বিমান ঘোষ
ময়না- অশোক দিন্দা
কাঁথি দক্ষিণ- অরূপ কুমার দাস
সোনামুখী- দিবাকর ঘরামি
ওন্দা- অমরনাথ শাখা
জামালপুর- অরুণ হালদার
আসানসোল দক্ষিণ- অগ্নিমিত্রা পাল
advertisement
দুবরাজপুর- অনুপকুমার সাহা
সিউড়ি- জগন্নাথ চট্টোপাধ্যায়
খড়্গপুর সদর- দিলীপ ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রথম দফার বিজেপি প্রার্থিতালিকায় নেই দিলীপ ঘরণীর নাম... এখনও আশা ছাড়ছেন না রিঙ্কু মজুমদার
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement