advertisement

Biryani: বাকিতে দশ প্লেট বিরিয়ানির দাবি, না বলতেই দোকানে তাণ্ডব! নিউ টাউনে ধুন্ধুমার

Last Updated:

মঙ্গলবার সন্ধ্যায় শাপুর্জি এলাকা ওই বিরিয়ানির দোকানে এসে বাকিতে দশ প্যাকেট বিরিয়ানি চায় অজয় সর্দার নামে ওই যুবক৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
নিউ টাউন: বাকিতে বিরিয়ানি দিতে হবে৷ আর তা না দেওয়াতেই বিরিয়ানির দোকানে হামলার অভিযোগ৷ উইকেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল বিরিয়ানির দোকানের মালিকের৷
মঙ্গলবার এমনই অভিযোগ উঠেছে নিউ টাউনের শাপুর্জি এলাকায়৷ ঘটনার তদন্তে নেমেছে টেকনো সিটি থানার পুলিশ৷ এই ঘটনায় অজয় সর্দার নামে মূল অভিযুক্ত এক দুষ্কৃতীকে খুঁজছে পুলিশ৷
advertisement
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় শাপুর্জি এলাকা ওই বিরিয়ানির দোকানে এসে বাকিতে দশ প্যাকেট বিরিয়ানি চায় অজয় সর্দার নামে ওই যুবক৷ কিন্তু তা দিতে অস্বীকার করেন দোকানের কর্মচারীরা৷ অভিযোগ, মাঝেমধ্যেই দোকানে এসে বাকিতে বিরিয়ানি নয়তো টাকা দাবি করে ওই যুবক৷ এ দিন বিরিয়ানি না পেয়ে অজয় এবং তার দলবল দোকানে ভাঙচুর শুরু করে বলে অভিযোগ৷
advertisement
গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিরিয়ানির দোকানের মালিক রূপম বিশ্বাস৷ তখন তার উপরে চড়াও হয় অজয় এবং তার সঙ্গীরা৷ উইকেট দিয়ে দোকান মালিকের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ এর পরই ঘটনাস্থল ছেডে় চম্পট দেয় দুষ্কৃতী দল৷ রক্তাক্ত অবস্থায় বিরিয়ানির দোকানের মালিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ রাতেই টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেন বিরিয়ানির দোকানের আক্রান্ত মালিক৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Biryani: বাকিতে দশ প্লেট বিরিয়ানির দাবি, না বলতেই দোকানে তাণ্ডব! নিউ টাউনে ধুন্ধুমার
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement