advertisement

ফের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বিঘ্ন, কনভয় ধাওয়া বাইক আরোহীর

Last Updated:

ফের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বিঘ্ন। দমদম বিমানবন্দরে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কনভয়কে ধাওয়া করে এক বাইক আরোহী।

#কলকাতা: ফের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বিঘ্ন। দমদম বিমানবন্দরে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কনভয়কে ধাওয়া করে এক বাইক আরোহী। চিনার পার্ক থেকে মুখ্যমন্ত্রীর কনভয়কে ধাওয়া করা হয়। বাধা দিলে এক এএসআইকে ধাক্কা মেরে চলে যায় ওই বাইক আরোহী।
কৈখালির কাছে এক পথচারীকেও ধাক্কা মারে সে। এরপর ওই যুবককে ধরতে এয়ারপোর্ট ট্রাফিক গার্ডের কাছে খবর পৌঁছয়। ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর বিমানবন্দরের কাছে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেন। পরে তাকে বাগুইআটি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটক করা হয়েছে বাইকটি। কী কারণে মুখ্যমন্ত্রীর কনভয়কে ধাওয়া করল ওই যুবক, জানতে জেরা করে পুলিশ। এদিকে, এই ঘটনায় ফের একবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বিঘ্ন, কনভয় ধাওয়া বাইক আরোহীর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement