সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলার শুনানি
Last Updated:
অনাস্থা নোটিশে পুর কমিশনারের সই রয়েছে৷ কিন্তু পুর কমিশনার ছুটিতে রয়েছেন৷ তাই তাঁর সই গ্রাহ্য হবে কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন৷
#কলকাতা: বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা মামলার শুনানি আজ অর্থাত্ সোমবার৷ সব্যসাচীর হয়ে হাইকোর্টে সওয়াল করছেন আইনজীবী অরুণাভ ঘোষ, বিকাশ ভট্টাচার্য ও প্রতীক ধর৷ কয়েকটি আইনি প্রশ্নেই আটকে মামলার ভবিষ্যত্৷
বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় করছেন বিধাননগরের কাউন্সিলররা৷ ৪০ কাউন্সিলরের বিধাননগর পুরনিগমের ৩৫ জন সই করেছেন সব্যসাচীর বিরুদ্ধে আনা অনাস্থায়। অনাস্থা প্রক্রিয়ায় ত্রুটির উল্লেখ দাবি করেই উচ্চ আদালতে মামলা করেন সব্যসাচী। সল্টলেকের মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের উপর ১৮ জুলাই ভোটাভুটি। সেখানেই ঠিক হবে, সব্যসাচী মেয়র থাকবেন কি না৷
advertisement
অনাস্থা নোটিশে পুর কমিশনারের সই রয়েছে৷ কিন্তু পুর কমিশনার ছুটিতে রয়েছেন৷ তাই তাঁর সই গ্রাহ্য হবে কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন৷ নানা আইনি জটিলতাতেই নির্ভর করছে মামলার ভবিষ্যত্৷
advertisement
আরও ভিডিও: অনাস্থা প্রস্তাবের পরেও আত্মবিশ্বাসী সব্যসাচী দত্ত
Location :
First Published :
Jul 15, 2019 12:17 PM IST











