advertisement

Call Centre Fraud Case: কল সেন্টারের আড়ালে রমরমিয়ে চলছিল...! সাইবার পুলিশ হানা দিতেই বড় পর্দাফাঁস!

Last Updated:

Call Centre Fraud Case: আন্তর্জাতিক কল সেন্টারের পর্দাফাঁস৷ নরেন্দ্রপুর থেকে গ্রেফতার হল এই চক্রের অন্যতম পান্ডা৷

*জানা গিয়েছে, গ্রাহকদের ৩০-২০০ ইউএস ডলার মূল্যের উপহার কার্ড কেনার জন্য জোর করত এই চক্র, যা পরে বিভিন্ন বিক্রেতাদের কাছ থেকে কেটে নিজেদের অ্যাকাউন্টে জমা হত। সংগৃহীত ছবি। 
*জানা গিয়েছে, গ্রাহকদের ৩০-২০০ ইউএস ডলার মূল্যের উপহার কার্ড কেনার জন্য জোর করত এই চক্র, যা পরে বিভিন্ন বিক্রেতাদের কাছ থেকে কেটে নিজেদের অ্যাকাউন্টে জমা হত। সংগৃহীত ছবি। 
কলকাতা: আন্তর্জাতিক কল সেন্টারের পর্দাফাঁস৷ নরেন্দ্রপুর থেকে গ্রেফতার হল এই চক্রের অন্যতম পান্ডা৷ বিধাননগর সাইবার পুলিশ গ্রেফতার করল৷ সূত্র মারফত খবর পেয়ে কিছুদিন আগে সল্টলেক সেক্টর ৫-এ একটি কল সেন্টারে হানা দিয়ে তিন জনকে গ্রেফতার করে বিধান নগর সাইবার পুলিশ।
তাদেরকে নিজেদের কাজ নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও চারজনকে গ্রেফতার করেছে বিধান নগর পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট সাত জনকে গ্রেফতার করেছে।
advertisement
সোমবার রাত্রে নরেন্দ্রপুর থেকে এই চক্রের অন্যতম পান্ডা শুভ্রনারায়ন দাস মন্ডলকে গ্রেফতার করেছে বিধান নগর সাইবার পুলিশ।তাঁর কাছ থেকে মোবাইল এবং ল্যাপটপ উদ্ধার হয়েছে৷
advertisement
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি কল সেন্টারকে সফটওয়্যার সাপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিত। ধৃতকে আজ বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Call Centre Fraud Case: কল সেন্টারের আড়ালে রমরমিয়ে চলছিল...! সাইবার পুলিশ হানা দিতেই বড় পর্দাফাঁস!
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৩ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৩ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৩ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শুক্রবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement