advertisement

Kolkata Police: স্বরাষ্ট্র দফতরের শিলমোহর, কলকাতা পুলিশের অধীনে এল ভাঙড়-কাশীপুর থানা

Last Updated:

Kolkata Police: লালবাজারের নির্দেশিকায় জানানো হয়, কলকাতা পুলিশের দশম ডিভিশনটি হল ভাঙড় ডিভিশন।

কলকাতা পুলিশের অধীনে এল ভাঙড়-কাশীপুর থানা
কলকাতা পুলিশের অধীনে এল ভাঙড়-কাশীপুর থানা
কলকাতা: সরকারিভাবে কলকাতা পুলিশে যুক্ত হল ভাঙড়। লালবাজারের নির্দেশিকায় জানানো হয়, কলকাতা পুলিশের দশম ডিভিশনটি হল ভাঙড় ডিভিশন। এর আওতায় থাকবে আটটি থানা। সেগুলি হল হাতিশালা, পোলেরহাট, উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর, চন্দনেশ্বর, বোদরা ও ভাঙড়।
এ ছাড়াও ওই ডিভিশনের ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন ভাঙড় ট্রাফিক গার্ড তৈরি করা হচ্ছে। ডিভিশনে দু’জন ডিসি পদমর্যাদার আওতায় থাকবেন চারজন অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার। প্রত্যেক থানায় ওসি, অতিরিক্ত ওসি, দশজন সাব ইন্সপেক্টর, চারজন মহিলা সাব ইন্সপেক্টর, দু’জন সার্জেন্ট, বারোজন অ‌্যাসিস্ট‌্যান্ট সাব ইন্সপেক্টর, তিনজন মহিলা এএসআই, ৮০ জন কনস্টেবল, ৩০ জন মহিলা কনস্টেবল, ১২ জন গাড়ি চালক থাকবে বলে সূত্রের দাবি। ভাঙড় ট্রাফিক গার্ডে থাকবে একজন এসি, দু’জন ইন্সপেক্টর, ১৫ জন সার্জেন্ট, ১৫ জন এএসআই, ১০০ জন কনস্টেবল।
advertisement
advertisement
ভাঙড় ও কাশীপুর জোনে দুটি আলাদা আলাদা ট্রাফিক গার্ডের নোটিফিকেশন দেওয়াও হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ভাঙড় ও কাশীপুর জোনে দুটি আলাদা আলাদা ট্রাফিক গার্ডের নোটিফিকেশন দেওয়াও হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police: স্বরাষ্ট্র দফতরের শিলমোহর, কলকাতা পুলিশের অধীনে এল ভাঙড়-কাশীপুর থানা
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement