advertisement

Priyanka Tibrewal claims to be man of the match in Bhabanipur: 'আমিই ম্যান অফ দ্য ম্যাচ!' ৫৮ হাজার ভোটে হেরে দাবি প্রিয়াঙ্কা টিবরেওয়ালের

Last Updated:

ভবানীপুরে বিজেপি-র লক্ষ্যই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান কমানো৷ যদিও বিজেপি-র সেই পরিকল্পনা সফল হয়নি৷

#কলকাতা: ভবানীপুরে (Bhabanipur By Election) ৫৮ হাজারেরও বেশি ভোটে পরাজিত হওয়ার পর নিজেকে ম্যান অফ দ্য ম্যাচ বলে দাবি করলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal Claims Herself Man of the Match)৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে লড়ে ২৫ হাজারের বেশি ভোট প্রাপ্তিকে যথেষ্ট কৃতিত্বের বলেই মনে করছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী৷
advertisement
advertisement
সংবাদসংস্থা এএনআই-কে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal) বলেন, 'এই খেলায় আমিই ম্যান অফ দ্য ম্যাচ৷ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে তাঁর বিরুদ্ধে লড়াই করে আমি ২৫ হাজারের বেশি ভোট পেয়েছি৷ আমি পরিশ্রম চালিয়ে যাবো৷' ভবানীপুর বিধানসভার (Bhabanipur By Election) ইতিহাসে রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রমাণ করতে চাইলেন, বড় ব্যবধানে হারেও তিনি ভেঙে পড়ছেন না৷
advertisement
যদিও এ দিন হারের পর নিজের সংগঠনের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে নিয়েছেন বিজেপি প্রার্থী৷ তিনি বলেন, 'একটি নির্বাচনে শুধুমাত্র একজন প্রার্থীর জয়, পরাজয় হয় না৷ পুরোটাই নির্ভর করে তাঁর সংগঠনের উপরে৷ ভবানীপুরে আমাদের সংগঠন যে দুর্বল ছিল, সেকথা স্বীকার করতে হবে৷'
advertisement
ভবানীপুরে বিজেপি-র লক্ষ্যই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান কমানো৷ যদিও বিজেপি-র সেই পরিকল্পনা সফল হয়নি৷ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে ৫৮ হাজার ৮৩৫ ভোটে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী৷
পরাজয়ের পর প্রিয়াঙ্কা টিবরেওয়াল অবশ্য অভিযোগ করেছেন, ভবানীপুরের ভোটেও রিগিং করেছে তৃণমূল৷ বিজেপি প্রার্থী বলেন, 'তৃণমূলের সংগঠন মানে রিগিং করা৷ ভবানীপুরেও তাই হয়েছে৷ এটা যদি সংগঠনের শক্তি হয়, তাহলে বলব আমার ওরকম সংগঠনের প্রয়োজন নেই৷'
advertisement
ভবানীপুরে ভোটের ফল প্রকাশের পর আপাতত প্রিয়াঙ্কার লড়াইয়েই সান্ত্বনা খুঁজছে বিজেপি-ও৷ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও দাবি করেন, ভবানীপুরে ভাল লড়াই করেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Priyanka Tibrewal claims to be man of the match in Bhabanipur: 'আমিই ম্যান অফ দ্য ম্যাচ!' ৫৮ হাজার ভোটে হেরে দাবি প্রিয়াঙ্কা টিবরেওয়ালের
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement