advertisement

ক্যানসারের সঙ্গে লড়াই শেষ, প্রয়াত অভিনেতা রমেন রায় চৌধুরী

Last Updated:
#কলকাতা: প্রয়াত বাংলা সিনেমার বিশিষ্ট অভিনেতা রমেন রায় চৌধুরী ৷ মঙ্গলবার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা রমেন রায় চৌধুরী ৷ মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭৫ বছর ৷
অভিনেতা রমেন রায় চৌধুরী বেশ কিছু সময় ধরেই মারণ রোগ ক্যানসারে ভুগছিলেন ৷ সঙ্গে কিডনি সমস্যাও ছিল ৷ কয়েকদিন আগে চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করা হয় তাঁকে ৷ হাসপাতাল থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছিলেন অভিনেতা ৷ তবে ক্যানসারের সঙ্গে লড়াইটা জিততে পারলেন না অভিনেতা ৷
বাংলা সিনেমার জগতে বেশ ডাকনাম ছিল রমেন রায় চৌধুরীর ৷ কাজ করেছেন বহু বড় বড় অভিনেতা ও পরিচালকের সঙ্গে ৷ তপন সিনহা থেকে শুরু করে গৌতম ঘোষের মতো বড়মাপের সিনে পরিচালকের ছবিতেও দেখা গিয়েছে তাঁকে ৷ অভিনেতা রমেন রায় চৌধুরীর প্রয়াণে স্বাভাবিক ভাবেই শোকাহত শিল্পী মহল ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ক্যানসারের সঙ্গে লড়াই শেষ, প্রয়াত অভিনেতা রমেন রায় চৌধুরী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement