advertisement

রাজ্যে এলেন নতুন রাজ্যপাল জগদীপ ধনখড়, স্বাগত জানালেন রাজ্যের মন্ত্রীরা

Last Updated:

পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল জগদীপ ধনখড়। বিমানবন্দরে রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হয়।

#কলকাতা: রাজ্যে এলেন নতুন রাজ্যপাল। পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল জগদীপ ধনখড়। বিমানবন্দরে রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু বসু, ব্রাত্য বসু। ছিলেন মুখ্যসচিব মলয় দে, ডিজি বীরেন্দ্র সিং। আগামীকাল, ৩০ জুলাই রাজ্যপালের পদে শপথ নেবেন জগদীপ ধনখড়।
রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর পরিবর্তে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হলেন জগদীপ ধনখড়। কে এই জগদীপ ধনখড় ? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জগদীপ ধনখড় প্রাক্তন সাংসদ৷ রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন তিনি৷ ১৯৮৯ থেকে ৯১ সাল পর্যন্ত সাংসদ চিলেন৷ ওই সময় কেন্দ্রে মন্ত্রীও ছিলেন জগদীপ৷
এ ছাড়াও রাজস্থানের কিষাণগড় কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তিনি৷ রাজস্থান বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট জগদীপ জয়পুর থেকে বিএসসি ও এলএলবি পাস করেন৷ আইসিসি-র ইন্টারন্যাশনাল কোর্ট অফ আর্বিট্রেশনের সদস্য৷ ২০০৩ সালে কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন জগদীপ ধনখড়৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যে এলেন নতুন রাজ্যপাল জগদীপ ধনখড়, স্বাগত জানালেন রাজ্যের মন্ত্রীরা
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement