advertisement

Bengal Bjp: 'নেশন উইথ নমো'র হয়ে কাজ করতে চান? চুক্তি করে সুযোগ দিচ্ছে বিজেপি! কী করতে হবে?

Last Updated:

Bengal Bjp: বাংলা থেকে আবেদনকারীদের দ্রুত বিভিন্ন পদে নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে গেরুয়া শিবির।

বিরাট সুযোগ বিজেপির
বিরাট সুযোগ বিজেপির
#কলকাতা: ২০২৪ -এর লোকসভা নির্বাচনের প্রায় ২ বছর আগে থেকেই রণনীতি তৈরির প্রস্তুতি শুরু পদ্ম শিবিরে। জাতীয় স্তরে বিজেপির স্ট্র্যাটেজি মেকিং টিম 'নেশন উইথ নমো'-তে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। বাংলা থেকে আবেদনকারীদের দ্রুত বিভিন্ন পদে নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে গেরুয়া শিবির।
প্রাথমিক পর্যায়ে প্রায় ৫০০ জনকে নিয়োগ করা হবে 'নেশন উইথ নমো'র ক্ষেত্রে। যদিও সেই নিয়োগ চুক্তিভিত্তিক। ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত সেই চুক্তি বলবৎ থাকবে। বিভিন্ন প্রজেক্ট টিমের অ্যাসোশিয়েট, সিনিয়র অ্যাসোশিয়েট এবং ম্যানেজার পদে নিয়োগ করা হবে। ক্যাম্পেইন স্ট্রাটেজি, টিম কো-অর্ডিনেশন, সমন্বয় সাধন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজ করবে এই বিশেষ টিম।
advertisement
একেবারে বুথ স্তর থেকে রাজ্য এবং জাতীয় স্তরে নিয়োগ করা হবে বলে বিজেপি সূত্রে খবর। এ ক্ষেত্রে উচ্চশিক্ষিত কর্মীদের বাংলা জানা আবশ্যক। ইতিমধ্যেই লিঙ্কড-ইন-এ এই সম্পর্কিত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আবেদনও করেছেন অনেকেই।
advertisement
প্রসঙ্গত, সাম্প্রতিক কালে বিজেপিই সেই দল যারা ফেসবুক তথা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে। ‘সামাজিক ইস্যু, নির্বাচন এবং রাজনীতি’ এই বিষয়গুলিকে নিয়েই মূলত প্রচার চালিয়েছে বিজেপি। ২০১৯ সালের লোকসভা ভোটের প্রেক্ষিতে দেখা গিয়েছিল, ফেসবুকে শীর্ষ বিজ্ঞাপনদাতাদের মধ্যে চার জন বিজ্ঞাপনদাতা রয়েছেন যাঁরা বিজেপির সঙ্গে যুক্ত। তাঁদের মধ্যে তিনজনই দিল্লিতে ক্ষমতাসীন দলের জাতীয় সদর দফতরের সঙ্গে একই ঠিকানা ভাগ করে নিয়েছেন। এদের মধ্যে দু’জন ‘মাই ফার্স্ট ভোট ফর মোদি’ (১.৩৯ কোটি) এবং ‘ভারত কে মন কি বাত’ (২.২৪ কোটি) এই পেজ দুটি চালিয়েছিলেন। এ প্রসঙ্গে বলে রাখা যাক, নেশন উইথ নমো যে মিডিয়া ওয়েবসাইট (১.২৮ কোটি) এবং পেজ (০.৬৫ কোটি) থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, তার পুরোধা বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ আর কে সিং।
advertisement
তবে, ২০১৯ সালের লোকসভা ভোটের সময় ‘মাই ফার্স্ট ভোট ফর মোদি’, ‘ভারত কে মন কি বাত’, ‘নেশন উইথ নমো’ এই তিনটি ফেসবুক পেজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সম্পর্কিত বিষয়বস্তু প্রচার করলেও তাঁরা কেউই তাঁদের বিজেপি যোগ সম্পর্কে সরাসরি কিছু উল্লেখ করেনি।
advertisement
---সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Bjp: 'নেশন উইথ নমো'র হয়ে কাজ করতে চান? চুক্তি করে সুযোগ দিচ্ছে বিজেপি! কী করতে হবে?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement