advertisement

Bengal BJP: বিরাট ভাঙন বিজেপিতে! তৃণমূলে যোগ 'বড়' নেত্রীর! কে জানেন সেই নেত্রী? কেন ছাড়লেন দল, 'কারণ' সামনে আসতেই তোলপাড় বিজেপি! এরপর তালিকায় কে কে?

Last Updated:

Bengal BJP: তৃণমূলে যোগ দিয়ে নিজের সোশ্যাল মিডিয়া মাধ্যমে সঙ্ঘমিত্রা চৌধুরী বলেন, “সব থেকে বড় কথা আমার ব্যক্তিগত সমস্যা হচ্ছিল। এটা নয় যে আমার পদ নেই, নতুন করে পদ পাব। আমি রাজনীতি করতে এসেছি মানুষের জন্য কাজ করতে। বিজেপিতে সেগুলো করতে পারিনি।''

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
কলকাতা: ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ভাঙন বঙ্গ বিজেপিতে। স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পতাকা হাতে নিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সম্পাদক, মহিলা মোর্চার-সহ সভানেত্রী। তিনি দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সভানেত্রীও ছিলেন। সেই সঙ্ঘমিত্রা চৌধুরী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। হাজরা মোড়ে এই যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বিধায়ক দেবাশিস কুমার। দীর্ঘদিন বিজেপির নেতৃত্বে থাকার পর আক্ষেপ ছিল দলের কর্মীদের জন্য কিছু করতে পারছিলেন না। দলের সঙ্গে বেশ কিছু বিষয়ে তাঁর কিছু সমস্যাও হচ্ছিল।
advertisement
তৃণমূলে যোগ দিয়ে নিজের সোশ্যাল মিডিয়া মাধ্যমে সঙ্ঘমিত্রা চৌধুরী বলেন, “সব থেকে বড় কথা আমার ব্যক্তিগত সমস্যা হচ্ছিল। এটা নয় যে আমার পদ নেই, নতুন করে পদ পাব। আমি রাজনীতি করতে এসেছি মানুষের জন্য কাজ করতে। বিজেপিতে সেগুলো করতে পারিনি। অনেক চেষ্টা করেছি। অনেকের বাড়ি ভেঙে গিয়েছে। কথা দিয়েও করতে পারিনি। অনেকে ক্ষুব্ধ হয়েছে। কোনওদিন যদি পারি সাহায্য করব। আমার ব্যক্তিগত বড় সমস্যা হয়েছিল। এই সময় তৃণমূলের কিছু লোক আমার পাশে দাঁড়িয়েছিল। বিজেপির থেকে আমি কোনও সাহায্য পাইনি। এই সব কারণেই দল পরিবর্তনের সিদ্ধান্ত। অনেকে বলছে দল খারাপ, কিছু ভাল তো আছে। সেই ভালটুকু নিয়েই থাকব।”
advertisement
advertisement
শুধু তাই নয়, ১৫ অগাস্ট সঙ্ঘমিত্রা চৌধুরীর সঙ্গে জেলা ও মণ্ডল পর্যায়ের কয়েকজন নেতাও তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ভাঙনে উচ্ছ্বাস ঘাসফুল শিবিরে। দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন হাজির হয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। সেখানে তাঁর সাক্ষাৎ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
advertisement
দু’জনের হাসিমুখ সবার নজর কেড়েছিল। দিলীপ ঘোষকে বন্ধু বলে সম্বোধন করেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূল নেতা কুণাল ঘোষ। পরবর্তীতে বিজেপি নেতাদের তোপের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। জোর গুঞ্জন ছড়িয়েছিল তৃনমূলে যোগ দিতে পারেন দিলীপ। তারই মধ্যে সঙ্ঘমিত্রা চৌধুরী পদ্ম ছেড়ে এলেন ঘাসফুলে। রাজ্য রাজনীতিতে জোর জল্পনা দলবদলের তালিকায় এরপর কে?
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal BJP: বিরাট ভাঙন বিজেপিতে! তৃণমূলে যোগ 'বড়' নেত্রীর! কে জানেন সেই নেত্রী? কেন ছাড়লেন দল, 'কারণ' সামনে আসতেই তোলপাড় বিজেপি! এরপর তালিকায় কে কে?
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement