advertisement

West Bengal BJP: পুলিশকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে পুলিশের অনুমতিহীন মিছিলে রাজপথে বঙ্গ বিজেপি !

Last Updated:

শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘মিছিলে বাধা দিলে পুলিশ জানে তৃণমূলের একুশে জুলাইয়ের ডিম-ভাত চটকে যেত। তাই অনুমতি না থাকা সত্ত্বেও বিজেপির মিছিল পুলিশ বাধা দেওয়ার সাহস দেখায়নি।’’

পুলিশকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে পুলিশের অনুমতিহীন মিছিলে রাজপথে বঙ্গ বিজেপি !
পুলিশকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে পুলিশের অনুমতিহীন মিছিলে রাজপথে বঙ্গ বিজেপি !
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: পুলিশকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে পুলিশের অনুমতিহীন মিছিলে পুলিশের সামনেই রাজপথে বঙ্গ বিজেপি। বুধবার এ এক নজিরবিহীন ছবি দেখল তিলোত্তমা। শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘মিছিলে বাধা দিলে পুলিশ জানে তৃণমূলের একুশে জুলাইয়ের ডিম-ভাত চটকে যেত। তাই অনুমতি না থাকা সত্ত্বেও বিজেপির মিছিল পুলিশ বাধা দেওয়ার সাহস দেখায়নি।’’
এর আগে যতবারই বিজেপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে পুলিশি অনুমতি মেলেনি সেখানে বাধার মুখে পড়তে হয়েছে। তা সে সভাই হোক, কিংবা মিছিল। পুলিশি অনুমতি না মেলায় অনেক সময় বিজেপিকে আদালতের দ্বারস্থ হতেও দেখা গিয়েছে। বুধবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পঞ্চায়েত ভোটে অশান্তি ইস্যুতে প্রতিবাদ মিছিলে পুলিশের কাছে বিজেপির পক্ষ থেকে অনুমতি চাওয়া হলেও সেই মিছিলের অনুমতি দেওয়া হয়নি। যদিও এদিনের মিছিলে পুলিশি অনুমতি না পেলেও মিছিল হবেই বলে অনড় ছিল পদ্ম শিবির। তবে তারা এবার আর আদালতের দ্বারস্থ হয়নি। কিন্তু নজিরবিহীনভাবে দেখা গেল যে, এদিনের প্রতিবাদ মিছিল ও সভায় বাধা দেওয়ার কোনও রকম উদ্যোগই নেয় নি কলকাতা পুলিশ।
advertisement
advertisement
সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপির একের পর এক শীর্ষ নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকরা কলেজ স্কোয়ারে জমায়েত হতে শুরু করেন। মিছিল শুরুর আগে মঞ্চ বাঁধার কাজেও কোনও রকম বাধা দেওয়া হয়নি পুলিশের তরফে। রাস্তার দু’পাশে পুলিশ, গার্ডরেল থাকলেও ধীরে ধীরে অনুমতিহীন বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল ধর্মতলার দিকে এগোতে শুরু করলেও অবাধে এস এন ব্যানার্জি রোড ধরে সেই মিছিল পৌঁছে গেল ধর্মতলায়। মিছিল শুরুর অনেক আগে থেকেই কলেজ স্কোয়ারে পুলিশি বন্দোবস্ত ছিল যথেষ্ট। রাস্তার ধারে রাখা ছিল প্রিজন ভ্যানও। কিন্তু পুলিশকে এদিন দেখা গেল কার্যত দর্শকের ভূমিকায়। অনেকেই মনে করছিলেন মিছিলের শুরুতেই পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হবে। তবে এদিন বিজেপির অনুমতিহীন সভার পর প্রতিবাদ মিছিল দীর্ঘ পথ পুলিশের সামনে দিয়েই গিয়ে পৌঁছল শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায়।
advertisement
শাসকদল, সরকার থেকে পুলিশের বিরুদ্ধে মিছিলে একের পর এক স্লোগান, প্ল্যাকার্ডে নজরে এল প্রতিবাদের কথা। মিছিল শুরুর আগে কলেজ স্কোয়ারের বিক্ষোভ মঞ্চ থেকে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা-সহ অন্যান্য নেতৃত্বকে পাশে রেখে পুলিশকে রীতিমত হুঁশিয়ারির সুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেল, ‘‘পুলিশ মিছিল করার অনুমতি দেয়নি। বিজেপির মিছিল যদি ক্ষমতা থাকে পুলিশ আটকে দেখাক।’’ এর কিছুক্ষণের মধ্যেই শুরু হল মিছিল। নেতৃত্বে শুভেন্দু- সুকান্ত- দিলীপ। তবুও কলকাতা পুলিশের অনুমতিহীন মিছিল করতে দেওয়া হবে না, এমন কথা একবারের জন্যও নেতৃত্বকে বলতে শোনা গেল না পুলিশ কর্তাদের। যদিও এর আগে একাধিকবার অনুমতিহীন বিজেপির রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
advertisement
মিছিল শেষে ধর্মতলায় এ ব্যাপারে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তখনই পুলিশকে এক প্রকার হুঙ্কার দিয়ে বলেন, ‘‘একদিন বাদেই তৃণমূলের একুশে জুলাই। পুলিশ ভালভাবেই জানে বিজেপির মিছিল আটকালে একুশে জুলাই ডিম-ভাত চটকে যেতে পারে। বিজেপির ভয়েই তাই পুলিশ মিছিল আটকানোর সাহস দেখায়নি।’’ যদিও কলকাতার রাজপথে অনুমতিহীন বিজেপির মহামিছিলে কেন আইনি ব্যবস্থা নেওয়া হল না? এই প্রশ্নে ‘স্পিকটি নট’ পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal BJP: পুলিশকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে পুলিশের অনুমতিহীন মিছিলে রাজপথে বঙ্গ বিজেপি !
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement