advertisement

Bengal Bjp: বাংলার বিজেপি নিয়ে সবচেয়ে 'বড়' চিন্তা কী অমিত শাহের? রবিতেই দিয়ে দেবেন 'সমাধান'! এবার বড় চমক?

Last Updated:

Bengal Bjp: সাম্প্রতিক কালে নেতাজি ইনডোরের মতো জায়গায় এহেন সাংগঠনিক জনসভা করতে দেখা যায়নি বিজেপিকে।

কী টোটকা দেবেন শাহ?
কী টোটকা দেবেন শাহ?
কলকাতা: বঙ্গ সফরে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শনিবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। রবিবার দিনভর শহরে কর্মসূচি রয়েছে তাঁর। সরকারি অনুষ্ঠানে যোগদান, সাংগঠনিক সভা এবং সবশেষে রয়েছে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন তিনি। কোন কোন অস্ত্রে তৃণমূল বধ, কী রণনীতি, সবটাই বাতলে দিতে পারেন বঙ্গ বিজেপিকে নেতাজি ইনডোরের সাংগঠনিক সভা থেকে।
সাম্প্রতিক কালে নেতাজি ইনডোরের মতো জায়গায় এহেন সাংগঠনিক জনসভা করতে দেখা যায়নি বিজেপিকে। আজ যেখানে ডাকা হয়েছে সাংসদ , বিধায়ক , জেলা সভাপতি , মণ্ডল সভাপতি , মণ্ডল পদাধিকারী, মোর্চা সভাপতি, রাজ্য কমিটির সদস্যদের। এখনও সদস্য সংগ্রহের টার্গেট পূরণ হয়নি, সাংগঠনিক নির্বাচনও ১০০% শেষ করা যায়নি, এসব যাবতীয় চ্যালেঞ্জের মোকাবিলা করতে রাজ্য বিজেপির কর্মীদের ভোকাল টনিক দিতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রী।
advertisement
সাংগঠনিক দুর্বলতা থেকে শুরু করে, উত্তরবঙ্গে উপনির্বাচনে হার, দলের প্রাক্তন সাংসদ কাঁটা, বিধায়কদের তৃণমূলে যোগদানের জল্পনা, এসব নিয়ে মাঝেমধ্যেই চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্য বিজেপিকে। তার মধ্যেই সব মণ্ডলে এখনও সভাপতি নির্বাচন করতে পারেনি তারা।
advertisement
মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে দিকে দিকে বিজেপির গোষ্ঠীকোন্দল সামনে আসে। ৩ টি সাংগঠনিক জেলায় এখনও সভাপতি নির্বাচন বাকি। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবে, তা নিয়েও রয়েছে জোরাল প্রশ্ন। সে সকল প্রশ্ন এবং অস্বস্তি কাটিয়ে কোন পথে তৃণমূলের বিরোধিতা সম্ভব, আজকের নেতাজি ইন্ডোরের সভা থেকে তার দিক নির্দেশ করে দিতে পারেন অমিত শাহ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Bjp: বাংলার বিজেপি নিয়ে সবচেয়ে 'বড়' চিন্তা কী অমিত শাহের? রবিতেই দিয়ে দেবেন 'সমাধান'! এবার বড় চমক?
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement