advertisement

শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা না পেয়ে মৃত্যু! বড় অভিযোগে ফের উত্তপ্ত আরজি কর মেডিক্যাল কলেজ

Last Updated:

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা গাফিলতির অভিযোগে জাইবুন নিশার মৃত্যু, বেলগাছিয়া থেকে বহু মানুষের বিক্ষোভ!

ফের শিরোনামে আরজি কর
ফের শিরোনামে আরজি কর
চিকিৎসা গাফিলতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চত্বর। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আনার পর সময়মতো চিকিৎসা না পাওয়ায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার জেরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ ও উত্তেজনা ছড়ায়।
বেলগাছিয়ার বাসিন্দা ৬৫ বছর বয়সি জাইবুন নিশাকে গুরুতর শ্বাসকষ্টের অবস্থায় মঙ্গলবার রাতে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের দাবি, রাত ৭টা ৫২ নাগাদ তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের সামনে আনা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে টিকিট কেটে আনার নির্দেশ দেন। অভিযোগ, চিকিৎসা শুরু হওয়ার আগেই রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয় এবং তাঁর মৃত্যু হয়।
advertisement
advertisement
পরিবারের অভিযোগ, সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ার কারণেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। পাশাপাশি, ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসকের অনুপস্থিতির অভিযোগও তোলা হয়েছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
advertisement
খবর পেয়ে বেলগাছিয়া এলাকা থেকে বহু মানুষ হাসপাতালে পৌঁছন। এর জেরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু হয় এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
পরিবারের আরও অভিযোগ, ঘটনার সময় ভিডিও রেকর্ড করা হলে তা জোর করে মুছে দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে হাসপাতাল বা প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
advertisement
চিকিৎসা গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার সংলগ্ন এলাকা উত্তপ্ত রয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা না পেয়ে মৃত্যু! বড় অভিযোগে ফের উত্তপ্ত আরজি কর মেডিক্যাল কলেজ
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement