advertisement

সঙ্গীতশিল্পীকে পর্ণশ্রীর আবাসনে কুপিয়ে খুন! দোষ কবুল করলেন আয়া... কলকাতার বুকে শিউরে ওঠা ঘটনা

Last Updated:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন সঞ্জু সরকার নামে এক মহিলা। তিনি দু’বছর আগে মৃতার বাড়িতে আয়ার কাজ করেছিলেন। সোমবার সকালে টাকা চাইতে আসেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পর্ণশ্রী থানার অন্তর্গত বেচারাম চট্টোপাধ্য়ায় রোডে সঙ্গীতশিল্পী খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম অনিতা ঘোষ। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে আহত অবস্থায় বৃদ্ধাকে তাঁর ছেলে হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন সঞ্জু সরকার নামে এক মহিলা। তিনি দু’বছর আগে মৃতার বাড়িতে আয়ার কাজ করেছিলেন। সোমবার সকালে টাকা চাইতে আসেন। টাকা দিতে অস্বীকার করায় তিনি ধারাল অস্ত্র দিয়ে বৃদ্ধার পেটে আঘাত করেন। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে অভিযুক্তও আঘাত পান। এরপর অভিযুক্ত গয়না ও নগদ টাকা নিয়ে পালানোর চেষ্টা করলে প্রতিবেশীরা তাঁকে ধরে ফেলে। অপরাধের কথা স্বীকার করেছেন অভিযুক্ত।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনিতা তাঁর স্বামী অরূপ ঘোষকে নিয়ে পর্ণশ্রীর ওই আবাসনের একটি আবাসনে থাকতেন। সূত্রের খবর স্বামী কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন। তবে তিনি ডিমেনশিয়াতে আক্রান্ত। শয্যাশায়ী ছিলেন। তাঁর দেখাশোনার জন্য বাড়িতে ২ আয়া ও রান্নার লোক ছিল। তাঁরাই কেবল আসা যাওয়া করতেন। অনিতা সঙ্গীতশিল্পী ছিলেন। অনেককেই গান শেখাতেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সঙ্গীতশিল্পীকে পর্ণশ্রীর আবাসনে কুপিয়ে খুন! দোষ কবুল করলেন আয়া... কলকাতার বুকে শিউরে ওঠা ঘটনা
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement