advertisement

Baranagar Incident Update: পিসেমশাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে সুপারি কিলার ভাড়া স্ত্রীর! বরানগর কাণ্ডে ধৃত ৪

Last Updated:

গত ২১ নভেম্বর বরানগর থানা এলাকার নর্দান পার্কে বিকাশ মজুমদার নামে এক ব্যক্তি লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা৷

Rapid Read
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
সুবীর দে, বরানগর: বরানগর শ্যুটআউট কাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷ নিজের পিসেমশাইয়ের সঙ্গে স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরেই স্বামীকে লক্ষ্য করে ভাড়াটে খুনি গুলি চালিয়েছিল বলে দাবি পুলিশের৷ এই ঘটনায় আক্রান্ত ব্যক্তির স্ত্রী, তাঁর পিসেমশাই সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
গত ২১ নভেম্বর বরানগর থানা এলাকার নর্দান পার্কে বিকাশ মজুমদার নামে এক ব্যক্তি লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা৷ বরাতজোরে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়৷ মোটরসাইকেলে করে পালানোর সময় সিসিটিভি-তে আততায়ীর ছবিও ধরা পড়ে৷
সেই ঘটনাতেই বিকাশবাবুর স্ত্রী রেখা পাত্র, তাঁর পিসোমশাই প্রদীপ দে এবং ভাড়াটে খুনি মহম্মদ শামিম লস্করকে গ্রেফতার করেছে পুলিশ৷ এ ছাড়াও মোটরসাইকেল চালক সুশান্ত আদককে গ্রেফতার করা হয়েছে৷
advertisement
advertisement
তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিকাশবাবুর স্ত্রী রেখা পাত্রের সঙ্গে তাঁরই পিসোমশাই প্রদীপ দে-র অবৈধ সম্পর্ক ছিল৷ পথের কাঁটা বিকাশবাবুকে সরিয়ে দিতেই প্রেমিক পিসেমশাইয়ের সঙ্গে মিলে স্বামীকে সরিয়ে দেওয়ার ছক কষেন রেখা পাত্র৷ সেই মতো মেটিয়াবুরুজ এলাকা থেকে ভাড়া করা হয় সুপারি কিলার মহম্মদ শামিম লস্করকে৷ ধৃতদের আজই ব্যারাকপুর আদালতে পেশ করা হবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Baranagar Incident Update: পিসেমশাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে সুপারি কিলার ভাড়া স্ত্রীর! বরানগর কাণ্ডে ধৃত ৪
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement