advertisement

অভিনব কায়দায় ব্যাঙ্ক প্রতারণা! খাবার সরবরাহকারী সংস্থার নামে ২ দফায় ১০ হাজার টাকা লুঠ তরুণীর

Last Updated:
#নরেন্দ্রপুর: এ যেন একেবারে সিনেমার গল্প ৷ টাকা লুঠ করতে একেবারে অভিনব কায়দায় ফাঁদ পাতল প্রতারকরা ৷ ব্যাঙ্কের নামে ফোন করে টাকা লুঠের ঘটনা তো বেশ পুরনো ৷ এবার খাবার সরবরাহকারী সংস্থার মাধ্যমে দু’দফায় ১০ হাজার ৩০০ টাকা হাতাল অভিযুক্তরা ৷ প্রতারণার শিকার নরেন্দ্রপুরের এক তরুণী ৷
নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনলাইনে খাবার অর্ডার করেছিলেন ওই তরুণী ৷ পে করে দিয়েছিলেন অনলাইনেই ৷ খাবার না পাঠিয়েই টাকা কাটা হয় ৷ এরপরেই খাবার সরবরাহকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন তিনি ৷ প্রথমে টাকা ফেরত দিতে অস্বীকার করে ওই সংস্থা ৷ পরে অনলাইন ফর্মে চাওয়া হয় ব্যাঙ্কের ডিটেলস ৷ তরুণী তথ্য দিতেই দু’দফায় টাকা ‘লুঠ’ করা হয় ৷ অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ১০,৩০০ টাকা ৷ অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অভিনব কায়দায় ব্যাঙ্ক প্রতারণা! খাবার সরবরাহকারী সংস্থার নামে ২ দফায় ১০ হাজার টাকা লুঠ তরুণীর
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement