Park Street Flyover Closed: স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ থাকবে পার্ক স্ট্রিট উড়ালপুল, জানুন দিনক্ষণ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্যই প্রায় পাঁচদিন বন্ধ রাখা হবে রাস্তা (Park Steet Flyover Closed)।
#কলকাতা: বছরের শুরুতেই প্রায় পাঁচদিন বন্ধ থাকবে পার্ক স্ট্রিট উড়ালপুল (Park Street Flyover Closed)। যার জেরে রবীন্দ্র সদন থেকে ধর্মতলা যেতে হলে এই উড়ালপুলের রাস্তা ব্যবহার করা যাবে না। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্যই প্রায় পাঁচদিন বন্ধ রাখা হবে রাস্তা (Park Street Flyover Closed)। জানানো হয়েছে, আগামী ৭ জানুয়ারি (শুক্রবার) ২০২২-এর রাত ১০টা থেকে ১১ জানুয়ারি (মঙ্গলবার) ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে উড়ালপুল (Park Street Flyover Closed)। তার পর আবার স্বাভাবিক হবে যান চলাচল।
এই কয়েক দিনে পার্ক স্ট্রিট উড়ালপুলের ভারবহন ক্ষমতার পরীক্ষা করা হবে। এই কটা দিন উড়ালপুলের উপর দিয়ে যানবাহন চলাচল করতে পারবে না। ফলে ওই চারটি দিন উড়ালপুলের নিচে দিয়েই যাতায়াত করতে হবে। ব্যবহার করতে হবে জওহরলাল নেহরু রোড (Jawaharlal Nehru Road)। ইতিমধ্যেই শহরের প্রত্যেকটি সেতু এবং উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যে কোনও রকম দুর্ঘটনা এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
advertisement
আরও পড়ুন: করোনা ডেরা রাজ্য স্বাস্থ্যভবনও! আক্রান্ত দফতরের দুই শীর্ষ অধিকর্তা-সহ আরও ৭৬
একটানা এত দিন এই উড়ালপুল বন্ধ থাকার জন্য গাড়ি চলাচলে যথেষ্ট প্রভাব পড়বে বলে মনে করছে কলকাতা পুলিস। এই কয়েকদিন উড়ালপুল বন্ধ থাকার জন্য বেশ কিছু বিকল্প পথ ঠিক করে দেওয়া হয়েছে কলকাতা পুলিসের তরফে। ধর্মতলা এবং এক্সাইড মোড়ের দিকে যাওয়ার যাবতীয় গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে জওহরলাল নেহরু রোডের দিকে। এক্সাইড অভিমুখী গাড়িগুলিকে ডাফরিন রোড এবং মেয়ো রোডের দিকেও চালানো হতে পারে বলে তারা জানিয়েছেন। জরুরি অবস্থায় পার্ক স্ট্রিট ক্রসিং থেকে রেড রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে গাড়ির অভিমুখ।
advertisement
advertisement
আরও পড়ুন: Exclusive: কেন কলকাতায় 'রেকর্ড' সংক্রমণ, মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম
২০১৫ সালে পার্ক স্ট্রিট উড়ালপুল তৈরি হয়েছিল। তবে এখানে এখনও পর্যন্ত কোনও সমস্যা দেখা যায়নি। কিন্তু পরীক্ষা না করলে যে কোনও সময় সমস্যা চোখ এড়িয়ে যেতে পারে। ফলে সাবধানতা নিতে এবং নিশ্চিত থাকতেই এই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Location :
First Published :
Jan 06, 2022 1:39 PM IST








