advertisement

Bangla News New Town: নিউ টাউনে বাইক নিয়ে রোজ ঘুরে বেড়াতেন এক ব্যক্তি, ব্যাগে ছিল...! হাতেনাতে ধরল পুলিশ

Last Updated:

Bangla News New Town: সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে আধিকারিকদের কাছে খবর আসছিল এক ব্যক্তি বাইকে করে রাজারহাট নিউ টাউন সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কচ্ছপ বিক্রি করছে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
কলকাতা: অবৈধভাবে কচ্ছপ ব্যবসা চক্রের এক পান্ডা গ্রেফতার। নিউ টাউন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করেন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা। ধৃতের নাম শঙ্কর মণ্ডল। উদ্ধার দুটি ১১ কেজি ওজনের কচ্ছপ।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে আধিকারিকদের কাছে খবর আসছিল এক ব্যক্তি বাইকে করে রাজারহাট নিউ টাউন সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কচ্ছপ বিক্রি করছে। সেই খবরের সূত্র ধরেই তারা ক্রেতা সেজে তার কাছে যোগাযোগ করে। গতকাল নিউ টাউন এলাকায় সেই ব্যক্তি কচ্ছপ নিয়ে এলে তাকে হাতেনাতে ধরে ফেলা হয়।
advertisement
advertisement
তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি প্রায় ১১ কেজি ওজনের কচ্ছপ। এরপরেই অভিযুক্ত ওই কচ্ছপ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আজ ধৃতকে কোর্টে তোলা হবে। ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকদের অনুমান এর পিছনে একটি বড় চক্র কাজ করছে।
advertisement
কচ্ছপ গুলি কোথা থেকে নিয়ে আসা হয় এবং কোথায় মজুদ করে রাখা হয় এবং এর পেছনে আর কে কে জড়িত আছে, সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, আজ তাকে কোর্টে তুলে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সেই বিষয়ে খোঁজখবর নেবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla News New Town: নিউ টাউনে বাইক নিয়ে রোজ ঘুরে বেড়াতেন এক ব্যক্তি, ব্যাগে ছিল...! হাতেনাতে ধরল পুলিশ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement