advertisement

Bangla News: টাঙ্গন নদীতে স্নান করতে নেমে নিখোঁজ দুই কিশোরী, চাঞ্চল্য গাজোলে

Last Updated:

Bangla News: গাজোলে টাঙ্গন নদীতে স্নান করতে নেমে দুই কিশোরী নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য। স্থানীয়দের তল্লাশি সত্ত্বেও বিকেল পর্যন্ত তাদের খোঁজ মেলেনি, পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
গোপাল সূত্রধর মালদা: মালদহের গাজোল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতের বৈরডাঙ্গি ৪২০ মোড় এলাকায় টাঙ্গন নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গেল দুই কিশোরী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বিলপাড়া এলাকা থেকে তিন কিশোরী—বর্ষা মজুমদার (১২), সুমা হালদার (১৩) ও পারমিতা রায় (১৩)—নদীর ঘাটে স্নান করতে আসে।
আরও পড়ুনঃ বামেদের প্রার্থী তালিকা তো দেখেছেন, কিন্তু আসল মাস্টারস্ট্রোক কী রয়েছে জানেন? আর একবার চোখ বোলালেই বুঝবেন সেই বড় প্ল্যান
প্রত্যক্ষদর্শীদের মতে, তিনজন হাত ধরে জলে নামলেও আচমকা পারমিতা জল থেকে উঠে চিৎকার শুরু করে। সঙ্গে সঙ্গেই স্থানীয়দের নজরে আসে বিষয়টি। গ্রামবাসীরা দ্রুত নদীতে নেমে বর্ষা ও সুমার খোঁজ শুরু করেন। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও বিকেল পর্যন্ত তাদের কোনও সন্ধান মেলেনি।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। নিখোঁজ দুই কিশোরীর খোঁজে তল্লাশি জারি রয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং পরিবারগুলির মধ্যে উদ্বেগ চরমে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla News: টাঙ্গন নদীতে স্নান করতে নেমে নিখোঁজ দুই কিশোরী, চাঞ্চল্য গাজোলে
Next Article
advertisement
Left Front Candidate List 2026: বামেদের প্রার্থী তালিকা তো দেখেছেন, কিন্তু আসল মাস্টারস্ট্রোক কী রয়েছে জানেন? আর একবার চোখ বোলালেই বুঝবেন সেই বড় প্ল্যান
বামেদের প্রার্থী তালিকা তো দেখেছেন, কিন্তু আসল মাস্টারস্ট্রোক কী রয়েছে জানেন?
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement