advertisement

Bangla News: মাথার দাম ছিল ৫০ হাজার, কেষ্টপুরের গোপন ডেরা থেকে সিবিআই-এর হাতে গ্রেফতার ২!

Last Updated:

Bangla News: জানা গিয়েছে, পাপিয়া বারিক ও সঞ্জয় বারিক-কে অভিজিৎ সরকার খুনের ঘটনায় গ্রেফতার করল সিবিআই।

কলকাতা: বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় গ্রেফতার আরও ২ জন। বুধবার কেষ্টপুর থেকে এই দুজনকে গ্রেফতার করে সিবিআই। মৃতদের বিরুদ্ধে মাথাপিছু ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল সিবিআই।
জানা গিয়েছে, পাপিয়া বারিক ও সঞ্জয় বারিক-কে অভিজিৎ সরকার খুনের ঘটনায় গ্রেফতার করল সিবিআই। তদন্তবার সিবিআই-এর হাতে আসার পরে যে পাঁচজনের নামে সিবিআই পুরস্কার ঘোষণা করেছিল, এরা তাদের মধ্যেই দুজন। অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের দাবি, ধৃত দুজন কেষ্টপুর গা ঢাকা দিয়েছিল। এবং সেখানে একটি সেন্টের কারখানায় তারা কাজ করত।
advertisement
advertisement
বিশ্বজিৎ সরকারের কথা অনুযায়ী, বুধবার সকালে সূত্র মারফত খবর পেয়ে সে নিজে ওই কারখানার সামনে অপেক্ষা করছিল। তারপর অভিযুক্তদের সেই কারখানায় ঢুকতে দেখে সে সিবিআই-কে ফোন মারফত সেই খবর জানায়। সিবিআইয়ের দল কেষ্টপুরের সেই কারখানার সামনে পৌঁছে যায়।
advertisement
তারপর সেখান থেকেই এই দুজনকে আটক করে সিবিআই। ধৃতদেরকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে নিয়ে আসা হয়েছে। সিবিআই দফতরে ঢোকার সময় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের কথা অস্বীকার করে পাপিয়া বারিক। তার কথায় একটা সাধারণ মানুষ কি কাউকে খুন করতে পারে? তবে মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের দাবি, তারাই ভাইকে মারছিল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangla News: মাথার দাম ছিল ৫০ হাজার, কেষ্টপুরের গোপন ডেরা থেকে সিবিআই-এর হাতে গ্রেফতার ২!
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement