advertisement

Baishakhi Banerjee vs Ratna Chatterjee: বৈশাখীকে ‘হুমকি’ রত্নার! নিরাপত্তা চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি শোভন-বান্ধবীর

Last Updated:

রত্না (চট্টোপাধ্যায়ের) Ratna Chatterjee বিরুদ্ধে 'হুমকি'র অভিযোগ এনে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিলেন শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)।

#কলকাতা: রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chattopadhyay) বিরুদ্ধে নানা বিস্ফোরক অভিযোগ সোশ্যাল মিডিয়ার (Social Media) সাক্ষাৎকারে সামনে এনেছিলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chattopadhyay)। রত্নাকে একহাত নেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও (Baishakhi Bandyopadhyay)। এ বার রত্নার বিরুদ্ধে 'হুমকি'র অভিযোগ এনে কলকাতার পুলিশ কমিশনারকে (Police Commissioner of Kolkata) চিঠি দিলেন শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে বৈশাখী লিখেছেন, 'আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত। উনি এখন একজন শাসক দলের নেত্রী শুধু নন, বর্তমানে বিধায়ক। প্রভাবশালী। তাই আমি একাধিক অভিযোগের  বিস্তারিত এই চিঠির মারফত আপনাকে জানালাম। আশাকরি আপনি আমার এই চিঠিটি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।' নিউজ ১৮ বাংলার হাতে কলকাতার পুলিশ কমিশনারকে দেওয়া চিঠির যে কপি এসেছে তাতে  বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাঁর এবং বন্ধু শোভনের সুরক্ষার আর্জিও জানানো হয়েছে। তাঁর ওপর হামলার আশঙ্কাও করা হয়েছে।
advertisement
নিরাপত্তা চেয়ে কলকাতার নগরপালকে লেখা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের চিঠি। নিরাপত্তা চেয়ে কলকাতার নগরপালকে লেখা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের চিঠি।
advertisement
এ দিকে, যার বিরুদ্ধে বৈশাখীর মূল অভিযোগ সেই রত্না চট্টোপাধ্যায় বিষয়টিকে আমল দিতে একেবারেই রাজি নন। তাঁর বিরুদ্ধে আনা  হুমকির অভিযোগ অস্বীকার করে পাল্টা বৈশাখীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন রত্না চট্টোপাধ্যায়। নিউজ ১৮ বাংলাকে  দেওয়া সাক্ষাৎকারে বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় বলেন, 'ওই মহিলা শোভনের সম্পত্তি হাতিয়েছে। এবার আমার স্বামীকে খুন করবে বলে আমার আশঙ্কা। তাই স্বামীকে বাঁচাতেই আমি প্রশাসনের দ্বারস্থ হব'।
advertisement
ফেসবুক ভিডিওতে শোভন চট্টোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, 'বৈশাখীকে আমি স্থাবর, অস্থাবর সম্পত্তি দান করলাম। পাওয়ার অফ অ্যাটর্নিও বৈশাখীকে দিলাম। সংবাদমাধ্যমকে বেহালার যে বাড়ি সেটাও আমি বৈশাখীকে হস্তান্তর করেছি বলেও জানান শোভন। প্রসঙ্গত, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের মামলা চলছে।
Venkateswar Lahiri
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Baishakhi Banerjee vs Ratna Chatterjee: বৈশাখীকে ‘হুমকি’ রত্নার! নিরাপত্তা চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি শোভন-বান্ধবীর
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৪ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শনিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement