advertisement

ফের শহরে অটো-যন্ত্রণা, বন্ধ বাগুইআটি-উল্টোডাঙা রুটের ১২০০ অটো

Last Updated:

প্রতিবাদে আজ সকাল থেকেই অটো বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন ৪০০-র বেশি বৈধ অটোচালকরা ৷

#কলকাতা: ফের অটো সমস্যায় নাকাল নিত্যযাত্রীরা ৷ সপ্তাহের মাঝে কাজের দিনে অটো বন্ধ হওয়ায় প্রবল সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷
শুক্রবার সকাল থেকেই বাগুইআটি-উলটোডাঙা রুটের অটো বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন অটোচালকরা ৷ চালকদের অভিযোগ, এই রুটে বিনা পারমিটে চলছে বহু অটো ৷ কিন্তু পুলিশ-প্রশাসনের তরফে কোনও ব্যবস্থাই নাকি নেওয়া হয়নি ৷ ফলে অবৈধ অটো চালকদের রমরমায় মার খাচ্ছেন অটো চালকরা ৷ চালকদের অভিযোগ, নতুন অটো যারা কিনেছে তাদের হাতে লেখা পারমিট দাওয়া হচ্ছে ৷
advertisement
প্রতিবাদে আজ সকাল থেকেই প্রায় ১২০০ অটো বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন ৪০০-র বেশি বৈধ অটোচালকরা ৷ অবৈধ অটো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় ৷ ব্যস্ত সময়ে অটো বন্ধে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের শহরে অটো-যন্ত্রণা, বন্ধ বাগুইআটি-উল্টোডাঙা রুটের ১২০০ অটো
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement