advertisement

Baguiati twin murder case: গাফিলতির অভিযোগেই কার্যত সিলমোহর, বাগুইআটি কাণ্ডে সাসপেন্ড আইসি কল্লোল ঘোষ

Last Updated:

এই ঘটনা সামনে আসতেই পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে৷

বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষ৷
বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষ৷
#কলকাতা: ক্লোজ করার কয়েক ঘণ্টার মধ্যেই সাসপেন্ড করা হল বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে৷ বাগুইআটির দুই ছাত্রের হত্যাকাণ্ডের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগেই শাস্তির কোপে পড়তে হল পুলিশ আধিকারিককে৷ বাগুইআটি কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী কড়া মনোভাব দেখানোর পরই সাসপেন্ড করা হয় অভিযুক্ত আইসি-কে৷ সাসপেনশনের কথা স্বীকার করেছেন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা৷
বাগুইআটির বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী দুই ছাত্র অতনু দে এবং অভিষেক নস্করকে অপহরণ এবং খুনের ঘটনায় প্রথম থেকেই পুলিশের বিরুদ্ধে গাফিলতির একাধিক অভিযোগ ওঠে৷ প্রায় দু' সপ্তাহ ধরে দুই ছাত্রের দেহ বসিরহাট পুলিশ মর্গে পড়ে থাকলেও তা জানতেই পারেনি বাগুইআটি থানার পুলিশ৷ উল্টে আইসি-সহ থানার পুলিশকর্মীদের বিরুদ্ধে নিহত দুই ছাত্রের পরিবারকে অসহযোগিতা এবং বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে৷
advertisement
advertisement
এই ঘটনা সামনে আসতেই পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে৷ পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী৷ রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর কাছে ক্ষোভ প্রকাশের পর প্রশাসনিক বৈঠকে বিধাননগর পুলিশের কমিশনার সুপ্রতিম সরকারের কাছেও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷
advertisement
নবান্ন থেকে মন্ত্রী ফিরহাদ হাকিমও বাগুইআটি থানার আইসি-র ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন৷ আইসি-কে ক্লোজ করা হয়েছে বলেও জানান তিনি৷ এর কিছুক্ষণের মধ্যেই সাসপেন্ড করা হয় অভিযুক্ত আইসি কল্লোল ঘোষকে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Baguiati twin murder case: গাফিলতির অভিযোগেই কার্যত সিলমোহর, বাগুইআটি কাণ্ডে সাসপেন্ড আইসি কল্লোল ঘোষ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement