advertisement

হার্টে ৮৫ শতাংশ ব্লকেজ, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অশোক ভট্টাচার্য

Last Updated:

তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানা গিয়েছে৷

#কলকাতা: আনন্দপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে শিলিগুড়ির মেয়র ভট্টাচার্যের৷ তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক শুভানন রায় জানিয়েছেন, অসুস্থ মেয়রের হার্টের দুটি আর্টারিতেই ৮৫ শতাংশ ব্লকেজ ধরা পড়েছে৷
তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানা গিয়েছে৷ তাঁর অ্যাঞ্জিওগ্রাফি ও অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট প্রতিস্থাপন করা হয়৷ পরে ইন্ট্রাভাসকুলার আল্ট্রাসাউন্ড করা হয়৷
গত ২৪ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতায় রেফার করা হয়৷ এরপরই ২৬ তারিখ রাতের ট্রেনে কলকাতা রওনা দেন তিনি৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী৷
advertisement
advertisement
২৭ তারিখ সকালে তাকে আনন্দপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিৎসকদের নজরদারিতে চিকিৎসা চলছে তার৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
হার্টে ৮৫ শতাংশ ব্লকেজ, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অশোক ভট্টাচার্য
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement