গ্যাস বুকিংয়ে সমস্যা! গার্ডেনরিচে সিলিন্ডার ছিনতাইয়ের চেষ্টা! পুলিশের হস্তক্ষেপে উদ্ধার
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
গ্যাস বুকিংয়ের সমস্যার জের! গোটা সিলিন্ডার ভর্তি গাড়ি ছিনতাইয়ের ঘটনা গার্ডেনরিচে
সমীর মণ্ডল, কলকাতা: গ্যাস বুকিং এর সমস্যার জেরে গ্যাস সিলিন্ডার ছিনতাই-এর চেষ্টা। গার্ডেনরিচ থানা এলাকার ঘটনা। ১০-১৫ জন মিলে গ্যাস সিলিন্ডার ভর্তি ডেলিভারি করতে যাওয়া ভ্যান টিকে ঘিরে নেয়। সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউটার গার্ডেনরিচ থানায় খবর দেন। গার্ডেনরিচ থানার তরফ থেকে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলিন্ডার উদ্ধার করা সম্ভব হয়েছে।
অন্যদিকে, শহরে গ্যাসের কালোবাজারি রুখতে এবার তৎপর এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এই ক্ষেত্রে জানা গিয়েছে কী কী দেখছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা? জানানো হয়েছে, স্বাভাবিক দিনগুলোতে কত সংখ্যক বুকিং এবং ডেলিভারি হয়।
উদ্ভূত সঙ্কট পরিস্থিতিতে গত দু তিন দিনে কত সংখ্যক বুকিং হচ্ছে? ডেলিভারি হার কত? বর্তমানে স্টক কত আছে? স্বাভাবিক দিনের তুলনায় বর্তমানে স্টকের হেরফের রয়েছে কি না? ডেলিভারি বয় বাইরে চড়া দামে বিক্রি করে ফেলছেন কি না? বুকিং সার্ভার সিস্টেম কাজ করছে কি না? বুকিং হার কেমন? গ্যাস সিলিন্ডার ছিনিয়ে নেওয়ার মতোও আর কোনও ঘটনা বা অভিযোগ এসেছে কি না? এই বিষয় গুলো খতিয়ে দেখতেই আজ থেকে অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 13, 2026 8:32 PM IST








