advertisement

একদিনে ১০ FIR, তবু ৬ সপ্তাহ তাঁকে গ্রেফতার করা যাবে না! ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মামলায় কেন কী নির্দেশ দিল হাইকোর্ট?

Last Updated:

কলকাতা হাইকোর্টের নির্দেশে ১০ নভেম্বর পর্যন্ত অর্জুন সিংকে গ্রেফতার করা যাবে না, ব্যারাকপুরের একাধিক মামলায় আপাতত স্বস্তি পেলেন বিজেপি নেতা!

একদিনে ১০ FIR, তবু ৬ সপ্তাহ তাঁকে গ্রেফতার করা যাবে না! ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মামলায় কেন কী নির্দেশ দিল হাইকোর্ট?
একদিনে ১০ FIR, তবু ৬ সপ্তাহ তাঁকে গ্রেফতার করা যাবে না! ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মামলায় কেন কী নির্দেশ দিল হাইকোর্ট?
অবশেষে স্বস্তি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং-এর। একাধিক মামলায় আপাতত কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার জানায়, আগামী ১০ নভেম্বর পর্যন্ত অর্জুন সিং-এর বিরুদ্ধে গ্রেফতারের মতো কোনও পদক্ষেপ করা যাবে না।  
তবে এখানেই শেষ নয়। এই সময়কালে নানা ইস্যুতে ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত একাধিক থানায় মোট ৫৬টি অভিযোগ দায়ের হয় বিজেপি নেতার বিরুদ্ধে। এই সমস্ত FIR-এর বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ জানান অর্জুন সিং।
advertisement
মঙ্গলবারের শুনানিতে আদালত জানায়, এই সব মামলার কোনোটিতেই আপাতত পুলিশ গ্রেফতার বা অন্য কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না। কার্যত আদালতের এই নির্দেশেই আপাতত বড় ‘রক্ষাকবচ’ পেলেন বিজেপি নেতা।
advertisement
এদিকে, যেসব মামলায় অর্জুন সিং সুপ্রিম কোর্টে স্বস্তি পাননি, সেই সব ক্ষেত্রেও আগামী ৬ সপ্তাহের মধ্যে আগাম জামিন নেওয়ার সুযোগ পাবেন তিনি। এই সময়সীমার মধ্যে গ্রেফতার করা যাবে না তাঁকে। অর্থাৎ, অন্তত নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত হাইকোর্টের রায়ে স্বস্তির নিশ্বাস ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
একদিনে ১০ FIR, তবু ৬ সপ্তাহ তাঁকে গ্রেফতার করা যাবে না! ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মামলায় কেন কী নির্দেশ দিল হাইকোর্ট?
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement