advertisement

Arpita Mukherjee| Last Instagram Post: কথা এক, কাজ আরেক! গ্রেফতারের ঠিক আগেই শেষ ইনস্টা-পোস্টের বার্তায় চেনা দায় অর্পিতাকে

Last Updated:

অর্পিতা মুখোপাধ্যায়ের শেষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে সকলেই খুব

#কলকাতা: একের পর এক বাড়ি থেকে কোটি কোটি টাকা! গয়নার পাহাড় উদ্ধার হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে৷ অর্পিতার একাধিক ফ্ল্যাটের হদিশ মিলেছে কলকাতা এবং শহরের উপকণ্ঠে৷ শুধু ফ্ল্যাট-টাকা-গয়না নয়, সঙ্গে রয়েছে তার পার্লার, ব্যবসাও৷ সঙ্গে অবশ্য তার বিশেষ বন্ধু পার্থ চট্টোপাধ্যায়ও৷ যাকে তিনি মামা হিসেবে পাড়ায় পরিচয় দিতেন বলেই জানা গিয়েছে৷ অর্পিতা ছিলেন মডেল এবং পরবর্তিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে৷ তবে আপাতত তিনি ইডি হেফাজতে৷ তাকে প্রশ্ন করছে ইডি৷ জানার চেষ্টা চলছে এত কোটি কোটি টাকার উৎস কী? সে প্রশ্ন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি৷ তবে যে অর্পিতাকে নিয়ে এত চর্চা হচ্ছে তিনি কিনা অভিনেতা ধর্মেন্দ্রের প্রথম রোজগার ৫১টাকা নিয়ে বিস্ময় প্রকাশ করছেন!
আরও পড়ুন Partha Chatterjee| Arpita Mukherjee: রহস্যময় ডায়রি দিতে পারে কোটি-কোটি টাকা লেনদেনের হিসেব, দাবি ইডির
মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন৷ তিনি নিয়মিত নিজের ছবি পোস্ট করতেন৷ তবে ইডি হানার আগের দিন যে পোস্ট করেছেন অর্পিতা, তা খুব তাৎপর্যপূর্ণ৷ ২৩ জুলাই অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়৷ সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে৷ আর সেই সঙ্গে টাকার পাহাড়ের ছবি আসে সকলের সামনে! আর গ্রেফতারের আগের দিন মাত্র ৫১ টাকার কথা শোনা গিয়েছে অর্পিতার ইনস্টাগ্রাম পোস্টে৷
advertisement
advertisement
advertisement
বলিউডে ধর্মেন্দ্র সুপারস্টার৷ খ্যাতি প্রতিপত্তি তাঁর বিপুল৷ শুধু তিনি নন, তাঁর ছেলেরাও বলিউডে খুবই জনপ্রিয়৷ সেই ধর্মেন্দ্র যখন কাজ শুরু করেন তখন তাঁর আয় ছিল মাত্র ৫১ টাকা! এটা খুব অদ্ভূত, লিখেছেন অর্পিতা৷ অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে এত কম টাকায় ধর্মেন্দ্র কাজ শুরু করেছিলেন, যা নজিরবিহীন৷ এত গুণী শিল্পীর জীবনের শুরুটাও ছিল খুবই সাধারণ, সেটাই বলতে চেয়েছিলেন অর্পিতা। তাহলে কী তিনি বলতে চেয়েছিলেন যে তাঁর জীবনের শুরুতেও ছিল অনেক লড়াই? তবে সেই প্রশ্নের উত্তর এখন আর কেউ জানতে চাইছেন না অর্পিতার কাছে। সবার একটাই প্রশ্ন, এত টাকার উৎস কী?
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee| Last Instagram Post: কথা এক, কাজ আরেক! গ্রেফতারের ঠিক আগেই শেষ ইনস্টা-পোস্টের বার্তায় চেনা দায় অর্পিতাকে
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement