advertisement

ED summons Aroop Biswas: এবার অরূপ বিশ্বাসকে তলব ইডির, আগামিকালই দিল্লিতে হাজিরার নির্দেশ!

Last Updated:

তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবেই অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে৷ তবে এ বিষয়ে এখনও তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

অরূপ বিশ্বাসকে তলব ইডি-র৷
অরূপ বিশ্বাসকে তলব ইডি-র৷
কলকাতা: অ্যালকেমিস্ট চিটফান্ড মামলার তদন্তে এবার তৃণমূল শীর্ষ নেতা এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল ইডি৷ আগামিকালই তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে৷ সূত্রের খবর৷ যদিও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী পাল্টা ইডির কাছ থেকে সময় চেয়েছেন বলে জানা গিয়েছে৷ ইডি সেই সময় দেবে কি না, তা এখনও নিশ্চিত নয়৷
অ্যালকেমিস্ট মামলায় অনেক দিন আগেই গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ এবং সংস্থার কর্ণধার কে ডি সিং-কে গ্রেফতার করেছে ইডি৷ এই মামলায় কয়েকদিন আগেই বিজেপি বিধায়ক মুকুল রায়কেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷
advertisement
ইডি সূত্রে খবর, তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবেই অরূপ বিশ্বাসকে তলব করা হয়েছে৷ তবে এ বিষয়ে এখনও তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
advertisement
সারদা, রোজভ্যালির মতোই অ্যালকেমিস্টের বিরুদ্ধে অবৈধ ভাবে সাধারণ মানুষের থেকে কয়েক হাজার কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে৷ তৃণমূল সূত্রে অবশ্য দাবি করা হচ্ছে, লোকসভা নির্বাচনের তাদের চাপে ফেলতেই দলের গুরুত্বপূর্ণ নেতাকে তলব করা হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ED summons Aroop Biswas: এবার অরূপ বিশ্বাসকে তলব ইডির, আগামিকালই দিল্লিতে হাজিরার নির্দেশ!
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement