advertisement

Arjun Singh: ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে! অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি! স্প্লিন্টার লাগল পায়ে

Last Updated:

Arjun Singh: অর্জুন সিংয়ের অভিযোগ, পুলিশের সামনেই গুলি-বোমাবাজির ঘটনা ঘটে।

অর্জুনের বাড়ির সামলে হামলা
অর্জুনের বাড়ির সামলে হামলা
জগদ্দল: পুজোর মুখেই ফের রণক্ষেত্র হয়ে উঠল বিজেপি নেতা অর্জুন সিংয়ের এলাকা জগদ্দল। অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে চলল গুলি, বোমাবাজি। বোমার আঘাতে আহতও হয়েছেন প্রাক্তন সাংসদ। এমনই দাবি তাঁর। তবে, তিনি আপাতত বাড়িতেই আছেন। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।
অর্জুন সিংয়ের অভিযোগ, পুলিশের সামনেই গুলি-বোমাবাজির ঘটনা ঘটে। শুক্রবার সকালে বেশ কয়েকটি বাইক নিয়ে অর্জুন সিংয়ের বাড়ির সামনে এসেছিল একদল দুষ্কৃতী। আচমকাই তারা বোমাবাজি করতে শুরু করে বলে অভিযোগ। বেশ কয়েক রাউন্ড গুলিও চলে। বোমা-গুলির আওয়াজে বাড়ির বাইরে বেরিয়ে আসেন প্রাক্তন সাংসদ। সেই সময়ই বোমার স্প্লিন্টার ছিটকে এসে লাগে অর্জুন সিংয়ের পায়ে।
advertisement
advertisement
অর্জুনের উপর হামলার জেরে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় উত্তেজনা ছড়ায়। অর্জুন বলেন, ”আমি বাড়ির ভিতরে ছিলাম। আমার নিরাপত্তারক্ষী এবং কর্মীদের উপর ইট, বোমা ছোড়া হয়। গুলিও চলে। বিধায়ক বসেছিলেন। তাঁর উপরেও হামলা হয়। আমার পায়ে বোমার স্প্লিন্টার লেগেছে।”
advertisement
প্রসঙ্গত, ২০২১ সালেও অর্জুনের বাড়ি মজদুর ভবনে হামলা হয়েছিল। সেই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছিল এনআইএ। বিজেপি নেতা অর্জুনের অভিযোগ ছিল, ভবানীপুরের উপনির্বাচনে দলীয় পর্যবেক্ষকের দায়িত্ব পালনের কারণেই ওই হামলা হয়েছিল। ওই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুরের তৎকালীন বিজেপি সাংসদ অর্জুন নিজেই ওই ঘটনার কয়েক মাস পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু এ বার লোকসভা ভোটে টিকিট না পেয়ে বিজেপিতে ফিরে যান তিনি। যদিও বিজেপির টিকেটে দাঁড়িয়েও জিততে পারেননি ব্যারাকপুরে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arjun Singh: ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে! অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি! স্প্লিন্টার লাগল পায়ে
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement