advertisement

Govinda Bhog Rice: বাজার থেকে খোলা গোবিন্দ ভোগ চাল কিনে খাচ্ছেন? শরীরে 'বিষ' ঢুকছে না তো? সাবধান! যা বললেন বিশেষজ্ঞরা...

Last Updated:

Govinda Bhog Rice: তবে সারা বছর ধরে কোনও গোবিন্দ ভোগের গন্ধ একই থাকলে বা হাতে নিয়ে একটা মনমুগ্ধ করা গন্ধ পেলেই ওই চাল থেকে দূরে থাকুন বলছেন বিশেষজ্ঞরা।

কিনছেন গোবিন্দ ভোগ খাচ্ছেন বিষ, সাবধান! 
কিনছেন গোবিন্দ ভোগ খাচ্ছেন বিষ, সাবধান! 
কলকাতা: হাতে নিয়ে নাকে দিতেই আহ, কী দারুণ গন্ধ গোবিন্দ ভোগ চালের। পায়েস, পোলাও কখনও আবার খিচুড়ি সবেতেই প্রথম সারিতে গোবিন্দ ভোগ থাকবেই। আর বাঙলির জন্মদিন থেকে মৃত্যুদিন গোবিন্দ ভোগেই ভরসা থাকেই। পশ্চিমবঙ্গে গোবিন্দ ভোগ চালের উৎপাদনও বেশি। রাজ্যের সমীক্ষা অন্তত তাই বলছে। প্রায় সব জেলাতেই এই ধানের চাষ হয়।
তবে সারা বছর ধরে কোনও গোবিন্দ ভোগের গন্ধ একই থাকলে বা হাতে নিয়ে একটা মনমুগ্ধ করা গন্ধ পেলেই ওই চাল থেকে দূরে থাকুন বলছেন বিশেষজ্ঞরা। কৃষকদের দাবি বাজারে একপ্রকারের সরু চাল রয়েছে যা তুলনামূলকভাবে গোবিন্দ ভোগের চেয়ে সস্তা কিন্তু দেখতে অনেকটা একই রকমের। সেই চালের নাম জি এম ২০।
advertisement
advertisement
যা জেনিটিক্যালি মডিফাইড একধরণের চালের জাত। এটা মূলত পাইল করছে মিল মালিকরা অভিযোগ কৃষকদের। ফুড সিকিউরিটি অ্যাক্টিভিস্ট সুদীপ চট্টোপাধ্যায়ের দাবি, ‘ বাজারে গোবিন্দ ভোগের সুগন্ধি পাওয়া যায় যা চালের মধ্যে ছড়ালে তার গন্ধের কোনও পরিবর্তন হয় না। সারাবছর ধরেই গন্ধ থাকে। অথচ আসল গোবিন্দ ভোগের গন্ধ খুব একটা উগ্র নয়। এবং বেশিদিন থাকলে সেই গন্ধ উবেও যায় ‘। সাবধান করছেন বিশেষজ্ঞরা।বাজারে গিয়ে ভাল করে দেখে, গন্ধের বিচার করে (কম গন্ধওয়ালা) তারপর গোবিন্দ ভোগ চাল কেনার পরামর্শ দিচ্ছেন ধান গবেষকরা।
advertisement
প্যাকেটের উগ্র গন্ধযুক্ত গোবিন্দ ভোগ চাল কেনা থেকে বিরত থাকার কথায় বলছেন তারা। বেশিদিন যে সমস্ত চালে গন্ধ থাকে তার মানে আপনি নকল গোবিন্দ ভোগ খাচ্ছেন এমনই বলছেন চাল বিশেষজ্ঞরা শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল ‘বেঙ্গল রাইস কনক্লেভ’। আয়োজনে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স। জলবায়ু পরিবর্তনের সঙ্গে ধান চাষ ও রফতানি ও নানান পলিসি নিয়ে আলোচনা করা হল এই অনুষ্ঠানে। যেখানে উপস্থিত ছিলে মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়-সহ আরও নানান গুণি মানুষেরা।  সেখানেই গোবিন্দ ভোগ নিয়ে সচেতন করা হল সাধারণ মানুষদের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Govinda Bhog Rice: বাজার থেকে খোলা গোবিন্দ ভোগ চাল কিনে খাচ্ছেন? শরীরে 'বিষ' ঢুকছে না তো? সাবধান! যা বললেন বিশেষজ্ঞরা...
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement