advertisement

Panchayat Election 2023: হাইকোর্টে বড় ধাক্কা! পঞ্চায়েত নির্বাচনে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগ নয়, জানাল হাইকোর্ট

Last Updated:

Panchayat Election 2023: জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে রাজ্য নির্বাচন কমিশন।

হাইকোর্টে বড় ধাক্কা মানবাধিকার কমিশনের
হাইকোর্টে বড় ধাক্কা মানবাধিকার কমিশনের
কলকাতা: হাইকোর্টে বড়সড় ধাক্কা জাতীয় মানবাধিকার কমিশনের। অতীতের ভোটে হিংসার কথা মাথায় রেখেই পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। তাদের বক্তব্য ছিল, এর আগের ভোটগুলিতে বাংলায় ভয়ঙ্কর ছবি দেখা গিয়েছিল। তার জন্য়ই পর্যবেক্ষকের প্রয়োজন। তবে জাতীয় মানবাধিকার কমিশনের ১২ জুনের সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাইকোর্ট।
জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে রাজ্য নির্বাচন কমিশন। মামলায় দাবি করা হয়, একটি বিধিবদ্ধ সংস্থার ওপর আরেকটি বিধিবদ্ধ সংস্থা এভাবে নজরদারি করতে পারে না। রাজ্য নির্বাচন কমিশনের দাবি, যে কোনও ধরনের পর্যবেক্ষক নিয়োগের ক্ষমতা একমাত্র নির্বাচন কমিশনের আছে।শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে কমিশনের মামলার শুনানি ছিল। শুনানি শেষে, রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্যকেই মান্যতা দিল উচ্চ আদালত।
advertisement
২০২১ বিধানসভা নির্বাচনে কোন কোন এলাকা সবচেয়ে বেশি অশান্ত হয়ে উঠেছিল, তার রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে গতকাল। আপাতত রাজ্য নির্বাচন কমিশনের হাতে যে রিপোর্ট রয়েছে তাতে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, কোচবিহার, জলপাইগুড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ক্ষেত্রে বিশেষ সতর্ক রাজ্য নির্বাচন কমিশন।
advertisement
আরও পড়ুনঃ বউয়ের সঙ্গে দেখা করতে এসেছিল, পুলিশের জালে ভাদু শেখ খুনে অভিযুক্ত নিউটন শেখ
কমিশন সূত্রে খবর, এই জেলাগুলিতেই সবচেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। মূলত স্বরাষ্ট্র সচিব, এডিজি আইন শৃঙ্খলা সঙ্গে বৈঠকেই এ দিন মূলত কোন জেলায় বেশি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, কোন জেলায় কম সংখ্যক কেন্দ্রীয় বাহিনীতেই নিয়ন্ত্রণ সম্ভব, তা নিয়েই মূলত আলোচনা হয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: হাইকোর্টে বড় ধাক্কা! পঞ্চায়েত নির্বাচনে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগ নয়, জানাল হাইকোর্ট
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement