advertisement

App Cab: রাজ্যকে না জানিয়ে ভাড়া বাড়ানোয় ক্ষুব্ধ পরিবহণ দফতর, ৩ মে-র পর অ্যাপ ক্যাব নিয়ে রাজ্যের নির্দেশিকা বহাল হবে

Last Updated:

রাজ্যের ক্যাব নিয়ে গাইডলাইন সকলকে মানতে হবে বলে এদিন জানিয়ে দেওয়া হয়েছে। ক্যাব ইউনিয়ন লুকনো চার্জ বাদ দিয়ে সরাসরি ভাড়ার অঙ্কের দাবি জানিয়েছে।

রাজ্যকে না জানিয়ে ভাড়া বাড়ানোয় ক্ষুব্ধ পরিবহণ দফতর, ৩ মে-র পর অ্যাপ ক্যাব নিয়ে রাজ্যের নির্দেশিকা বহাল হবে
রাজ্যকে না জানিয়ে ভাড়া বাড়ানোয় ক্ষুব্ধ পরিবহণ দফতর, ৩ মে-র পর অ্যাপ ক্যাব নিয়ে রাজ্যের নির্দেশিকা বহাল হবে
কলকাতা: আগামী ৩ মে-র পর অ্যাপ ক্যাব (App Cab) নিয়ে রাজ্যের নির্দেশিকা বহাল হবে ৷ রাজ্যকে না জানিয়ে ভাড়া বাড়ানোয় ক্ষুব্ধ পরিবহণ দফতর। এদিন উবের সংস্থার প্রতিনিধিদের তা জানিয়ে দেওয়া হয়। জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ভাড়া বেড়েছে বলে সংস্থা রাজ্যকে জানিয়েছে। রাজ্যের ক্যাব নিয়ে গাইডলাইন সকলকে মানতে হবে বলে এদিন জানিয়ে দেওয়া হয়েছে। ক্যাব ইউনিয়ন লুকনো চার্জ বাদ দিয়ে সরাসরি ভাড়ার অঙ্কের দাবি জানিয়েছে।
ক্যাব ইউনিয়নের প্রতিনিধিরা অবশ্য বলছে ভাড়া বাড়িয়ে নিজেদের অর্থনৈতিক সুবিধা নিচ্ছে ক্যাব সংস্থা। ভাড়া বাড়ায় মুখ ফেরাচ্ছেন যাত্রীরা। ক্ষতির মুখে পড়তে হচ্ছে চালক বা মালিকদের ৷ রাজ্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে অ্যাপ ক্যাব। ভাড়ার নিয়ন্ত্রণ বা ভাড়া বেঁধে দিয়েছে রাজ্য পরিবহণ দফতর। এই সংক্রান্ত নোটিফিকেশন জারি করেছে রাজ্য পরিবহণ দফতর। আগে নানা কারণ দেখিয়ে ভাড়া ইচ্ছামতো বাড়িয়ে নিতে পারত অ্যাপ ক্যাব সংস্থাগুলি। রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে এসি ট্যাক্সির ভাড়া বেঁধে দেওয়া আছে। সেই ভাড়া নেওয়া হয় বেস ফেয়ার হিসেবে ৩৭ টাকা ৫০ পয়সা।
advertisement
advertisement
রাজ্য পরিবহণ দফতরের নয়া নোটিফিকেশন অনুযায়ী অ্যাপ ক্যাবের ক্ষেত্রে সর্বাধিক ৫০% ভাড়া বেশি নেওয়া যাবে। এই অঙ্কে সর্বাধিক বেস ফেয়ার হবে ৫৬ টাকা ২৫ পয়সা। অন্যদিকে প্রতি কিলোমিটারে রাজ্য সরকারের বেঁধে দেওয়া ভাড়া রয়েছে এসি ট্যাক্সির ক্ষেত্রে ১৮ টাকা ৭৫ পয়সা। নয়া নোটিফিকেশন অনুযায়ী অ্যাপ ক্যাব সর্বাধিক ৫০% ভাড়া নেওয়া যাবে। ফলে প্রতি কিলোমিটারে সর্বাধিক নেওয়া যাবে ভাড়া ২৮ টাকা ৷ কখনও বৃষ্টি, কখনও উৎসব, কখনও গাড়ি কম এই অজুহাতে নিজেদের মতো সারচার্জ বাড়িয়ে নিত অ্যাপ ক্যাব সংস্থাগুলি। এখন থেকে তা আর করা যাবে না।
advertisement
অন্যদিকে ক্যাব বাতিলের ক্ষেত্রেও নিয়ম বেঁধে দিল রাজ্য সরকার। সেখানে বলা হয়েছে, যে বাতিল করবে তাকে প্রস্তাবিত ভাড়ার ১০% দিতে হবে। ধরা যাক কোনও যাত্রাপথের ভাড়া ছিল ২৩০ টাকা ৷ যদি যাত্রী বা চালক কেউ বুকিং বাতিল করেন তাকে ভাড়ার ১০% অর্থাৎ ২৩ টাকা দিতে হবে। নয়া নোটিফিকেশন অনুযায়ী যাত্রীকে যেখান থেকে পিকআপ করতে হবে তা যদি ৩ কিলোমিটারের মধ্যে হয়, তাহলে যাত্রীকে কোনও ভাবেই পিকআপ চার্জ দিতে হবে না। নয়া নোটিফিকেশন অনুযায়ী যে সংস্থা ক্যাব চালাবে তাদের সার্ভার থাকতে হবে এই রাজ্যে। সেই সার্ভারের সব ডেটা রাজ্যের সব এজেন্সি যে কোনও সময় অ্যাকসেস করতে পারবে। এই ডেটা কমপক্ষে ৩ মাস, সর্বাধিক দুই বছর পর্যন্ত সংগ্রহে রাখতে হবে। এর পাশাপাশি যাত্রী সুরক্ষায় গাড়িতে ভেহিক্যালস ট্র‍্যাকিং সিস্টেম থাকতেই হবে।
advertisement
চালককে অবশ্যই দু'বছরের ক্যাব চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ির ফিটনেস থেকে শুরু করে যাবতীয় ক্ষেত্রে অবশ্যই সব নিয়ম মানতে হবে। তবে চালকদের জন্যেও ৫ লাখ টাকার স্বাস্থ্য বিমা থাকতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
App Cab: রাজ্যকে না জানিয়ে ভাড়া বাড়ানোয় ক্ষুব্ধ পরিবহণ দফতর, ৩ মে-র পর অ্যাপ ক্যাব নিয়ে রাজ্যের নির্দেশিকা বহাল হবে
Next Article
advertisement
Mamata Banerjee: ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
ফের দুর্যোগে মমতার কপ্টার, ওড়ার পর ফিরে এল বরঞাতেই, সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর
  • ফের দুর্যোগে মমতার কপ্টার

  • ওড়ার পর বরঞাতেই ফিরে এল মমতার কপ্টার

  • সড়কপথে নবগ্রাম রওনা তৃণমূলনেত্রীর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement